রাজনীতি

কল্যাণ পার্টির মহাসচিব ‘নিখোঁজ’ থেকে গ্রেফতার

নিখোঁজ থেকে গ্রেফতার হওয়া ব্যক্তির ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজ থেকে গ্রেফতার হওয়া ব্যক্তির ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ, কল্যাণ পার্টির মহাসচিবের সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চার মাস ধরে নিখোঁজ কল্যাণ পার্টির মহাসচিব এ এম এম আমিনুর রহমানের খোঁজ মেলার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমিনুর রহমান গত ২৭ অগাস্ট রাতে ঢাকায় নয়া পল্টনের বাসা থেকে সাভারে নিজের বাসায় যাওয়ার পথে নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়াতে সরকার জড়িত বলে সন্দেহ করে আসছিলের দলটির নেতারা।

নিখোঁজ কয়েকজনের ফিরে আসার মধ্যে মোবাইল ফোন ট্র্যাক করে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার শাহজাদপুরে প্রগতি সরণিতে তার অবস্থান শনাক্ত করা হয়।

আটকের পর তাকে মিন্টু রোড ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কল্যাণ পার্টির মহাসচিবকে দু’হাজার পনেরো সালে গুলশানে নৌ-পরিবহন মন্ত্রীর মিছিলে হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে ডিবি।

বিষয়:কল্যাণ পার্টি গুম নিখোঁজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…