চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলাবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৩:০৮ পূর্বাহ্ণ ৩০, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর কলাবাগান আবাসিক এলাকায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ হয়েছে। ভেঙ্গে পড়েছে চার কক্ষের একটি একতলা টিনশেড বাড়ি। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে আই সি ইউতে রাখা হয়েছে।

শুক্রবার বিকেলে গ্যাস পাইপলাইনের কাজ শেষ করে তিতাস গ্যাস কর্মীরা চলে যাওয়ার পর থেকেই ত্রুটিপূর্ণ লাইন থেকে রাতভর গ্যাস বের হচ্ছিলো। আতংকের এক রাত কাটান ২৯ নম্বর লেকসার্কাস কলাবাগানের টিনশেড বাড়ির ভাড়াটেরা। ভোরের দিকে বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। বাড়ির চাল উড়ে যায়, ভেঙ্গে পড়ে পাশের দেয়াল। আগুনও ধরে যায় ইলেকট্রনিক্স সামগ্রীতে।

দগ্ধ এক নারী জানান, রাতে বাইরে যখন বেরিয়েছি তখন ওখানে গ্যাসের গন্ধ ছিলো। পরে বোমা মারলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ হয়েছে।

দগ্ধ ৮ জনের মধ্যে একজন ধানমন্ডি প্রাইমারী স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। তার হাত পা পুড়ে গেছে।

কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন ধরে গেলে ভাঙ্গা দেয়াল পথে বের হয়ে আসায় প্রাণহানির মতো ঘটনা ঘটেনি বলে মনে করছেন আহতরা।

দগ্ধ আরেকজনের দাবী করেছেন গ্যাসের পাইপ খোলা রেখে গেছে বলেই বিষ্ফোরণ হয়েছে।

Reneta

তিনি বলেন, সারারাত গ্যাসের কারণে ঘুমাতে পারিনি। পরে হঠাৎ বিষ্ফোরণ হয়ে ঘরের চাল উড়ে গেছে, দেয়াল ভেঙে গেছে।

গ্যাস লাইনে ত্রুটির কারণেই ওই বিস্ফোরণ ঘটেছে বলে দাবি বাসিন্দাদের। তবে অভিযোগ অস্বীকার করেছে তিতাস গ্যাস।তিতাস গ্যাসের ডিজিএম ফয়েজার রহমান বলেন, এসব সত্য নয়। যখনই ঘটেছে তখনই আমরা তথ্য পেয়েছি। পরে সাথে সাথে ঘটনাস্থলে এসেছি। লাইনতো ঠিকঠাক ছিলো। এটা একটা অ্যাকসিডেন্ট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগে ভর্তি ৬ জনের মধ্যে শিশুসহ তিনজন আশংকামুক্ত থাকলেও তিনজনের অবস্থা আশংকাজনক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দগ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT