প্রথমবারের মতো সিনে স্ক্রিনে দেখা মিললো ঢালিউডের কিং খান শাকিব খান ও কলকাতা টপমোস্ট নায়িকা শ্রাবন্তীর এক ঝলক। রসায়ন বেশ জমে উঠেছে তাদের।
খুব সাবলীল ও রোমান্টিক লুকে শাকিবকে ভিন্ন রূপে দেখা গেছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘শিকারী’র’ প্রথম গানে।
গত ১৬ জুন ‘হারাবো তোকে’ শিরোনানের ‘শিকারী’র’ প্রথম গান প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে।
প্রকাশ করার পর এরমধ্যে প্রায় এক লাখ দর্শক দেখেছেন গানটি।
লন্ডনে ধারণকৃত জনপ্রিয় সংগীতশিল্পী শান’র কণ্ঠে এ গানটিতে শ্রাবন্তীর মান ভাঙ্গাতে শাকিব যেনো লন্ডনের রাস্তায় আট-ঘাট বেধে নেমেছিল এবং শ্রাবন্ত্রীর সেই মান ভাঙ্গাতে বেশিদূর যেতে হয়নি ড্যাসিং এ হিরোকে। অন্যদিকে সবসময়কার মতো শ্রাবন্তী ছিল গ্ল্যামার লুকে।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’ ছবিটি আসছে ইদুল ফিতরে মুক্তি পাচ্ছে। আর এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো যৌথ প্রযোজনা ছবিতে অভিষেক হয়েছে শাকিব খানের। আর সে কারণেই দর্শকদের বাড়তি চাহিদা শুরু হয়েছে ‘শিকারী’ ছবি নিয়ে।







