চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কর্নারেই আমাদের স্বপ্নভঙ্গ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গ্রিজম্যানের কর্নারটাতেই বেলজিয়ামের স্বপ্নভঙ্গ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কোচ রবার্তো মার্টিনেজ। ম্যাচ শেষে ডাগআউটে ফেরার পথে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ফ্রান্সের সেমিফাইনালটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে জানিয়ে মার্টিনেজ বলেন, ‘হাড্ডাহাড্ডি লড়াই হলো, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছি, কিন্তু একটা কর্নার সব ওলট পালট করে দিল। ফুটবলে জয়-পরাজয় থাকবে, আজ (মঙ্গলবার) আমরা হেরে গেছি এটাই বাস্তব। আমরা শেষ পর্যন্ত গোলের জন্য লড়াই করেছি।’

ম্যাচের ৫১ মিনিটে এগিয়ে যায় ফ্রান্স । কর্নার পেয়ে শট নিতে এগিয়ে যান সেট পিস বিশেষজ্ঞ গ্রিজম্যান। কাছের পোস্টে দারুণ একটি ক্রস পাঠান। মিডফিল্ডার মারুয়ান ফেলাইনিকে বিট করে অনেকটা লাফিয়ে হেড করেন ডিফেন্ডার স্যামুয়েল উমিতিতি। সেটি চোখের পলকে জালে জড়িয়ে যায়।

কর্নারই স্বপ্নভঙ্গ করে দিল উল্লেখ করে বেলজিয়াম কোচ বলেন, ‘মাত্র একটা ম্যাচই বাকি ছিল, আমরা নিজেদের ফাইনালে দেখতে চাচ্ছিলাম, যা আমাদের ফুটবল ও দেশের জন্য অনেক বড় ব্যাপার ছিল।’

সত্যিই এমন হার হতাশার জানিয়ে মার্টিনেজ বলেন, ‘আমার খেলোয়াড়রা শেষ পর্যন্ত লড়ে গেছে। তারা পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। দলগত খেলা খেলেছে কিন্তু সত্য এটাই আমাদের মস্কো যাওয়া হচ্ছে না।’

‘আমাদের হাতে এখন তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ রয়েছে, সেটাতে আমরা মনোযোগ দিতে চাই, আমরা সেই ম্যাচ জিতে ভালো কিছু নিয়ে বাড়ি ফিরতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT