করোনা রোগীদের চিকিৎসায় ৫০০ রেমডেসিভির ইনজেকশন অনুদান শাহরুখের

দিল্লির করোনা রোগীদের চিকিৎসার জন্য ৫০০ রেমডেসিভির ইনজেকশন দান করেছেন শাহরুখ খান। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন এবং শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়েছেন।
সত্যেন্দ্র জৈন টুইটারে লিখেছেন, ‘শাহরুখ খানকে ধন্যবাদ প্রয়োজনের সময়ে ৫০০ রেমডেসিভির ইনজেকশন দেয়ার জন্য। সংকটের সময়ে আপনার এই সমর্থনে আমরা কৃতজ্ঞ।’
সত্যেন্দ্র জৈন-এর টুইটের উত্তরে শাহরখ লিখেছেন, প্রয়োজনে তিনি আবারও সাহায্য করতে প্রস্তুত আছেন।
অক্টোবরে শাহরুখ খান স্বাস্থ্যকর্মীদের ২০০০ পিপিই দিয়ে সহায়তা করেছিলেন। নভেম্বরে ২০ হাজার এন-৯৫ মাস্ক দিয়েছেন কেরালায়। বলিউড হাঙ্গামা
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







