জনপদ

করোনা: ময়মনসিংহ মেডিক্যালে আরও ১৪ মৃত্যু

করোনা ইউনিট, ময়মনসিংহ মেডিক্যালে করোনা রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিক্যালে করোনা ইউনিটের জন্য প্রস্তুত করা বোর্ড ও সাইনেজ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩ জন করোনা আক্রান্ত ও ১১ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ১৪ জনের মধ্যে ৩ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ১১ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৫, জামালপুরের ৩, টাঙ্গাইল ও শেরপুরে ২জন করে এবং নেত্রকোণা ও গাজীপুরের ১ জন করে ছিলেন।

জেলা সিভিল সার্জন অফিস হতে প্রাপ্ত তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৯৯৩ নমুনা পরীক্ষায় নতুন করে ২৯২ জন শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০০জন।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস ময়মনসিংহ মেডিক্যাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…