বিনোদন

করোনা মোকাবেলায় ৫ মিলিয়ন ডলার দিলেন রিয়ান্না

রিয়ানা করোনা মোকাবেলায় ৫ মিলিয়ন ডলার দানের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ানা একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, তিনি কালো জ্যাকেট পরেছেন এবং পিয়ার করে হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পপ সংগীত তারকা রিয়ান্না। রিয়ান্নার দাতব্য সংস্থা ক্লারা লিওনেল ফাউন্ডেশন থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা দেয়া হয়েছে।

ডিরেক্ট রিলিফ, ফিডিং আমেরিকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্য কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমেরিকা, ক্যারিবিয়ান এবং আফ্রিকার করোনা আক্রান্ত মানুষেরা এই সাহায্য পাবে। আক্রান্ত মানুষদের জন্য প্রোটেক্টিভ গিয়ার, ওষুধ, যন্ত্রপাতি এবং খাবার কেনা হবে এই অর্থ দিয়ে।

এর আগে হলিউড দম্পতি রায়ান রেনল্ডস এবং ব্লেক লাইভলি আমেরিকান ফুডব্যাংকে এক মিলিয়ন ডলার দান করেছিলেন।

করোনা ভাইরাসে আজ সোমবার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪১ জনের আর আক্রান্ত হয়েছেন ৩, ৩৫,০০০ এর বেশি।

বিষয়:করোনাভাইরাস রিয়ান্না

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…