চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ানার বাড়িতে গুলি: টেসলায় এসে হামলা চালান ৩৫ বছরের নারী

বাড়িতে গুলি, আতঙ্কে রিয়ানা: হামলাকারীর যাবজ্জীবনের আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৬
বিনোদন
A A

মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত নারীকে আদালতে হাজির করা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়ালেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গত ৮ মার্চ (রবিবার) দুপুর প্রায় ১টা ১৫ মিনিটের দিকে ক্যালিফোর্নিয়ার বেবারলি হিলস এলাকায় অবস্থিত রিয়ানার বাসভবনের সামনে এসে আচমকা গুলি চালায় এক নারী। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ইভানা অর্টিজ (৩৫)। বাইরে থেকে ছোড়া গুলির কয়েকটি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরেও প্রবেশ করে।

পুলিশের তথ্য অনুযায়ী, গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। পরে তার সাদা রঙের টেসলা গাড়িটি রিহানার বাড়ি থেকে প্রায় ৮ মাইল দূরে শেরম্যান ওকস গ্যালারিয়া শপিং সেন্টারের কাছে পাওয়া যায়। সেখান থেকেই তাকে আটক করা হয়।

ঘটনার দুই দিন পর, মঙ্গলবার (১০ মার্চ) তাকে লস অ্যাঞ্জেলসের একটি ফৌজদারি আদালতে হাজির করা হয়। আদালত এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে ২৫ মার্চ।

প্রথমে অভিযুক্তের জামিন ১০ মিলিয়ন ডলার নির্ধারণ করা হলেও পরে তা কমিয়ে ১.৮৭৫ মিলিয়ন ডলার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইভানার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার ১০টি অভিযোগ এবং দুটি জনবহুল যানবাহনে গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

রিয়ানার বাড়ির বাইরে পুলিশের তদন্ত

পুলিশ জানায়, ফ্লোরিডার বাসিন্দা ওই নারী একটি টেসলা গাড়িতে করে এসে রিয়ানার বাড়ির সামনে দাঁড়িয়ে এআর–১৫ স্টাইলের রাইফেল দিয়ে কয়েক রাউন্ড গুলি চালান। ঘটনাস্থল থেকে একটি অ্যাসল্ট রাইফেলের কেস উদ্ধার করা হয়েছে।

Reneta

ঘটনার সময় রিয়ানা বাড়িতেই ছিলেন বলে জানা গেছে। তবে তিনি ও তার সন্তানরা নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ তদন্তে জানতে পেরেছে, অভিযুক্ত নারীর সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়ানাকে উল্লেখ করে বেশ কিছু পোস্ট ছিল। একটি পোস্টে তিনি লিখেছিলেন,“তুমি কি সেখানে আছো?… লুকিয়ে কথা বলার বদলে সরাসরি আমার সঙ্গে কথা বলো।”

ঘটনার পর থেকে রিয়ানা তার বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করেছেন। পাশাপাশি কিছু কাজের সূচিও পরিবর্তন করেছেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, কঠোর নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কীভাবে এমন হামলা ঘটল এবং কেন তার পরিবারকে লক্ষ্য করে গুলি চালানো হলো- এসব প্রশ্নে গভীর উদ্বেগে রয়েছেন এই পপ তারকা। বিবিসি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টগানপপস্টারপপস্টার রিয়ানাপপস্টার রিয়ান্নামার্কিন পপস্টাররিয়ানারিয়ান্নারিহানালিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত পাসপোর্ট অফিস ও বিআরটিএ

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১ কোটি ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

জুন ২৫, ২০২৬
ভেনেজুয়েলার জন্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় জন্য সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT