সম্প্রতি মানুষের মূল আলোচলার বিষয় করোনা ভাইরাস। বাংলাদেশসহ বিশ্বের একশোরও বেশি দেশে ভাইরাসটির সংক্রমণ ঘটেছে। এই ভাইরাসের কোনো প্রতিষেধক না থাকায় বিশেষজ্ঞরা এর প্রতিরোধের ওপর জোর দিয়ে বলছেন, সচেতনতাই এর বড় ওষুধ। করোনা ভাইরাস মূলত বাতাসের মাধ্যমে ছড়ায়। তাই করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্রমণ রোধের কিছু পরামর্শ দিয়েছে।






