চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘করোনা-বদলি’ ও নতুন যেসব নিয়ম করল আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ১০, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্লাব ফুটবলে ‘বদলি বাড়ানোর’ নতুন নিয়মে খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচজন করার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। ক্রিকেটের অভিভাবক আইসিসিও আনল নতুন কিছু নিয়ম। যার মধ্যে উল্লেখযোগ্যটি হল, টেস্টে ‘করোনা-বদলি’র অনুমোদন দিয়েছে সংস্থাটি।

সামনের মাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজেই ‘করোনা-বদলি’সহ নতুন কিছু নিয়মের কার্যকরণ শুরু হবে। অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসির ক্রিকেট কমিটি যেসব নিয়মের সুপারিশ করেছিল গত মাসে, তার কিছু অনুমোদন দিয়েছে আইসিসির নির্বাহী কমিটি।

মাথায় বল লেগে খেলোয়াড় পাল্টানোর নিয়ম চালু হয়েছে মাত্র গতবছর। পরিস্থিতি পাল্টে গেল পরের বছরই, ২০২০ সালে করোনার থাবায় থমকে আছে বিশ্ব। মহামারীর রক্তচক্ষু এড়িয়ে ক্রিকেট একটু একটু করে মাঠে ফেরানোর পরিকল্পনা চলছে, ভয় কখন না আবার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে যান কোনো ক্রিকেটার। সেটা যদি ম্যাচের সময়ে ঘটে?

সেই দুশ্চিন্তা থেকেই আইসিসির কাছে নতুন এক ইচ্ছের কথা জানিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। করোনা পরিস্থিতির মাঝেই ওয়েস্ট ইন্ডিজ ও পরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার পরিকল্পনা ইংল্যান্ডের। ইসিবির ডিরেক্টর স্টিভ এলওর্থির বলেছিলেন, আইসিসির কাছে তাদের একটাই চাওয়া, সিরিজের মাঝখানে কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়ে গেলে তার বদলি নামানোর অনুমতি যেন দেয়া হয়।

করোনা-বদলি: মাথায় আঘাত পাওয়া বা কনকাশন বদলি খেলোয়াড়ের মতো করোনা-বদলি খেলোয়াড়ের জন্য আইসিসির কাছে ইসিবি সুপারিশ করে। সেটারই সাময়িক অনুমোদন দিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। টেস্ট চলাকালীন কোনো খেলোয়াড়ের করোনা উপসর্গ দেখা দিলে তার বদলি কাউকে একাদশে নিতে পারবে দল। কনকাশন বদলির মতো করে কেবল একই ধরনের খেলোয়াড় নামাতে হবে। ওয়ানডে ও টি-টুয়েন্টির জন্য এটি কার্যকর নয়।

বলে লালা: করোনা থেকে দূরে থাকতে বলে মুখের লালা ব্যবহার আগেই নিষিদ্ধ করেছে আইসিসি। খেলোয়াড়দের সুরক্ষায় এক্ষেত্রে কড়াই থাকবেন আম্পায়াররা। ভুল করেও কেউ বলে লালা ব্যবহার করলে সংশ্লিষ্ট দলকে প্রথমে সতর্ক, যা প্রতি ইনিংসে একটি দলকে দুবার করা হবে, তারপরেও লালাকাণ্ড ঘটালে ব্যাটিং দলকে ৫ রান বোনাস দেয়া হবে। শেষে বল জীবাণুমুক্ত করে ফের খেলা গড়ানোর নির্দেশ দেবেন আম্পায়ার।

Reneta

অতিরিক্ত রিভিউ: মহামারী সময়ে কম অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পালন কালে ভুল করে বসতে পারেন। সেই বিবেচনায় টেস্টে প্রতি ইনিংসে একটি বাড়তি রিভিউ অনুমোদন করেছে আইসিসি। টেস্টে এখন প্রতি ইনিংসে তিনবার রিভিউ নেয়ার সুযোগ থাকবে দলগুলোর। সাদা বলের ম্যাচে সেটি প্রতি ইনিংসে দুবার করে।

স্থানীয় অফিসিয়াল: করোনা পরিস্থিতিতে ভ্রমণ নিষেধাজ্ঞা দেশে দেশে। আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ারের নিয়ম তাই আপাতত শিথিল করেছে আইসিসি। ম্যাচ অফিসিয়াল হিসেবে স্থানীয়দের ব্যবহার করা যাবে প্রয়োজন অনুযায়ী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিকরোনা-বদলিক্রিকেটনিয়মলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT