চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা পজিটিভ সব নমুনার সিকোয়েন্স নির্ণয় করছে ডেনমার্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

ডেনমার্কে মিউটেশন পরীক্ষা করার জন্য সব করোনা পজিটিভ পরীক্ষার বিশ্লেষণ করা শুরু হয়েছে। এর ফলে সেখানে করোনাভাইরাসের নতুন ধরণ সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র মাত্র ০.৩ শতাংশ পরীক্ষার সিকোয়েন্সিং করছে। তাই সেখানে এই নতুন ধরনের করোনাভাইরাসের বিস্তার সম্পর্কে পুরোপুরি অজ্ঞতা রয়েছে।

ডেনমার্কের বিজ্ঞানীরা বলেছেন: ব্রেক নষ্ট হয়ে খুব গতিতে চলমান একটি গাড়ির মতো করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ছে ভয়াবহ হারে। মহামারি নিয়ন্ত্রণে আনার যেসব নির্ধারিত পদ্ধতি রয়েছে সেসবে কোনোপ্রকারই প্রতিক্রিয়া দেখাচ্ছে না সেটি।

করোনাভাইরাসের নতুন এই ধরনটি প্রথম দেখা গেছে যুক্তরাজ্যে। কঠোর লকডাউন সত্ত্বেও ডেনমার্কে সপ্তাহে ৭০ শতাংশ হারে বাড়ছে এই নতুন ভাইরাসের সংক্রমণ।

ডেনমার্কের রোগ পর্যবেক্ষণ ও স্বাস্থ্যনীতির পরামর্শ দেওয়া সরকারি এজেন্সি স্টেট সেরাম ইন্সটিটিউট এসব তথ্য জানিয়েছে।

স্টেট সেরাম ইন্সটিটিউটের বৈজ্ঞানিক পরিচালক টায়রা গ্রোভ বলেন: আমরা কিছু কিছু হাতিয়ার হারিয়ে ফেলছি যেগুলো এই মহামারি নিয়ন্ত্রণে কার্যকর।

Reneta

ডেনমার্কের জনস্বাস্থ্য কর্মকর্তা বলেন: যদি ঠিকঠাক নজরে না রাখা হয় তাহলে আত্মবিশ্বাসের ভুল বার্তা যাবে।

স্টেট সেরাম ইন্সটিটিউটের সহ-নেতা কামিলা হলটেন মোল্লার বলেন: নতুন এই ধরন ছাড়া আমরা ভালো অবস্থানেই ছিলাম।

ডেনমার্কে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ছে। দেশটিতে এই ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৯৩ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে প্রায় ২ হাজার জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসডেনমার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড ‘একটা যন্ত্র, একটা দানব’

জুলাই ১১, ২০২৬

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT