বাংলাদেশ

করোনা: জরুরি পরিষেবা চালু রাখতে সহায়তা চায় মোবাইল অপারেটররা

অ্যামটবের লোগো ও মোবাইল অপারেটরদের ব্র্যান্ড লোগোসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামটবের লোগো এবং মোবাইল অপারেটরদের ব্র্যান্ড লোগোসমূহ, যেমন Airtel, Grameenphone, Robi, Banglalink, Talk, Citycell।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রাদুর্ভাবের দ্রুত বিস্তার রোধ করতে সরকার ঘোষিত সাধারণ ছুটি বা বন্ধকালে মোবাইল পরিসেবা যেন নিরবিচ্ছিন্নভাবে দেওয়া সম্ভব হয় তার জন্য মোবাইল সেবাদাতারা সরকার তথা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছ থেকে সহায়তা চেয়েছে।

মন্ত্রী পরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো ২৪ মার্চ ২০২০ এর নোটিশে বলা হয়েছে, জরুরি পরিষেবাদি যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিষ্কারের কাজ, টেলিফোন এবং ইন্টারনেট ইত্যাদি পরিষেবা ঘোষিত ছুটি বা শাটডাউনের আওতামুক্ত থাকবে। তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং অফিস খোলা রাখতে পারবে।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব বলছে, দেশের কিছু কিছু স্থানে মোবাইল নেটওয়ার্ক সেবাদাতাদের কর্মীরা নেটওয়ার্ক পরিচালন, রিচার্জ ও বিতরণ এবং গ্রাহকসেবা (কাস্টমার সার্ভিস) দানকালে আইন প্রয়োগকারী সংস্থার কাছে বাধাগ্রস্ত হচ্ছেন।

অ্যামটব জানায়, আমরা আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের তাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যথাযথভাবে যোগাযোগের জন্য অনুরোধ করছি যেন মোবাইল সেবাদাতারা কোনরকম বাধাবিঘ্ন ছাড়াই দেশব্যাপী নিরবচ্ছিন্নভাবে তাদের পরিষেবাগুলো চালিয়ে যেতে পারে এবং তাদের অফিস খুলতে পারে।

বিষয়:করোনা ভাইরাস মোবাইল অপারেটর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…