চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় স্পেনে ভিন্নধর্মী বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ২৪, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস ঠেকাতে ব্যর্থতার অভিযোগ এনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে ভিন্নধর্মী এক বিক্ষোভে অংশ নিয়েছে দেশটির হাজার হাজার মানুষ।

স্পেনের কট্টর ডানপন্থী ভক্স পার্টির নেতৃত্বে শনিবার রাজধানী মাদ্রিদের রাস্তায় হাজারও মানুষ গাড়ি নিয়ে নেমে আসেন।

সেসময় তারা গাড়িতে অবস্থান নিয়ে দলীয় পতাকা এবং হর্ন বাজিয়ে বিক্ষোভ করেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি তারা উপ-প্রধানমন্ত্রী পাবলো ইগলিসিয়াসের পদত্যাগও দাবি করেন। তবে গাড়ির বাইরে বের হননি কোনো বিক্ষোভকারী।

করোনায় মৃত্যুপরীতে পরিণত হওয়া ইউরোপের এই দেশটিতে গত ১৪ মার্চ কঠোর লকডাউন ঘোষণা করা হয়। সম্প্রতি করোনা সংক্রমণ এবং মৃত্যু কমে আসায় লকডাউনের বিধি-নিষেধে শিথিলতা আনা হয়েছে।

মাদ্রিদ এবং বার্সেলোনায় করোনার প্রাদুর্ভাব এখনও না কমায় এ দুই ধাপে লকডাউন কার্যকর রয়েছে।

টুইটারে দেয়া এক বিবৃতিতে ভক্স পার্টি বলেছে, রাষ্ট্রীয় অবিচার অবসানের সময় এসেছে। পেদ্রো সানচেজ এবং উপ-প্রধানমন্ত্রী পাবলো ইগলিসিয়াস স্প্যানিশদের দমনে কালা কানুনের ব্যবহার করছে। সরকারের বিরুদ্ধে মানুষের বেকারত্ব এবং দুর্দশা নিয়ে আওয়াজ তোলার এটাই উপযুক্ত সময়।

দলটির আরও অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দেশে অসংখ্য মানুষ দীর্ঘদিনের লকডাউনের কবলে পড়ে কর্মহীন হয়ে পড়েছেন।

এর মধ্যেই আগামী জুনে দেশটির পর্যটন কেন্দ্রগুলো বিদেশিদের জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ সরকার।

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের কয়েকটি স্থানে পালিত হচ্ছে ঈদুল ফিতর

পরবর্তী

কম দামে বাড়ি বিক্রি করতে হলো সিলভেস্টার স্ট্যালনের

পরবর্তী

কম দামে বাড়ি বিক্রি করতে হলো সিলভেস্টার স্ট্যালনের

‘বলবয়’ মুশফিকের চোখে শুরুর মাশরাফী

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT