স্বাস্থ্য

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৬

করোনা টিকা দেওয়ার জন্য একজন স্বাস্থ্যকর্মী রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী করোনা টিকা দেওয়ার জন্য রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন, স্বাস্থ্যসেবা কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রয়েছে।

তবে একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা  বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৩২ জনে।।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে ৪ হাজার ৬৯৪টি নমুনা সংগ্রহ ও ৪ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৯৯ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ১৩১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

বিষয়:করোনা করোনাভাইরাস কোভিড-১৯ বাংলাদেশে করোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…