চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় টিকাদান কর্মসূচিতে বিরূপ প্রভাব

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
১২:০৫ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা মহামারি দেশের সফল সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বিরূপ প্রভাব ফেলেছে। এপ্রিলে শিশুদের জীবন রক্ষাকারী টিকা নেয়ার হার উল্লেখযোগ্য হারে কমে যায়। মে মাসে এ হার প্রায় অর্ধেকে নেমে আসে।

আবার বন্যার কারণে দ্বিতীয় দফায় ব্যাহত হয় শিশুদের টিকা গ্রহণ। বাদ পড়া শিশুদের বিশেষ উদ্যোগে টিকার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশে প্রতি বছর প্রায় ২৯ লাখ শিশুর জন্ম হয়। জন্মের পর পরই শিশুদের প্রথম এবং ‘বার্থ ডোজ’ হিসেবে বিসিজি টিকা দেয়া হয়। তবে দেশে এখনও প্রাতিষ্ঠানিক ডেলিভারি কম হওয়ায় সম্প্রসারিত টিকা দানের আওতায় বিপুল সংখ্যক শিশুকে জন্মের পর দেড় মাস বয়সে টিকা দেয়া শুরু হয়। ১৫ মাস বয়স পর্যন্ত পাঁচ দফায় ১০টি টিকা পেয়ে থাকে শিশুরা।

Banglabid

জীবন রক্ষাকারী এই টিকাগুলোর মধ্যে রয়েছে- দেড়মাস বয়সে প্রথম টিকা বিসিজি বা বার্থ ডোজ, আড়াই মাস বয়সে ওপিভি, সাড়ে তিন মাসে পেন্টা নামে একটি ইনজেকশনে জীবন রক্ষাকারী ৫টি টিকা, নয় মাস বয়সে নিউমোনিয়া এবং পনের মাসে পঞ্চম বা সর্বশেষ ডোজে পোলিও টিকা পায় শিশুরা। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ইপিআই এর অস্থায়ী প্রায় এক লাখ বিশ হাজার এবং স্থায়ী প্রায় ৫শ’ কেন্দ্রের মাধমে শিশুরা এসব টিকা পেয়ে থাকে।

টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ শামসুল হক বলছেন: আমরা একটা লিস্ট করছি, সেখানে কোন বাচ্চা কবে কোন টিকা থেকে বাদ পড়েছে সেটা ঠিক করা হচ্ছে। তারপর আমাদের কর্মীরা লিস্ট অনুযায়ী বাচ্চাদের অভিভাবকদেরকে টিকার ব্যবস্থা করছে। ফোন করে করে টিকা কেন্দ্রে ডেকে আনা হচ্ছে।

‘‘সবকটি টিকা ২৪ মাসের মধ্যে শেষ করতে হয়। কিন্তু কোন শিশু যদি নিয়মিত ঠিকানায় ১৫ মাসের মধ্যেই সবকিছু শেষ হয়ে যাবে। সে হিসেবে করোনায় যে গ্যাপটা তৈরি হয়েছে তাতে তেমন কোন সমস্যা সৃষ্টি হবার কথা নয়।’’

Reneta

করোনাভাইরাসের পাশপাশি বন্যার কারণে টিকাদান ব্যাহত হওয়ায় বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা দেয়া না গেলে হামের মতো অতি সংক্রমণশীল রোগে আক্রান্ত হতে পারে শিশুরা।

তাই বিশেষ গাইডলাইন করে, অভিভাবকদের সাথে আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে শিশুদের টিকা দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাটিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

পরবর্তী

আইইডিসিআর জরিপ: ঢাকা শহরের ৯ শতাংশ মানুষ করোনা আক্রান্ত

পরবর্তী

আইইডিসিআর জরিপ: ঢাকা শহরের ৯ শতাংশ মানুষ করোনা আক্রান্ত

আইসিইউতে প্রণব মুখার্জি

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT