করোনায় আক্রান্ত ৬ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক

Bangladesh IEDCR signboard indicating the Institute of Epidemiology, Disease Control & Research in Dhaka. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনা ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্ত ৬ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক; বাকি ৫ জনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রোববার প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান: বাংলাদেশের প্রস্তুতির বিষয়ে গত ২৪ ঘন্টায় ৯৫টি কল পেয়েছি যার মধ্যে ৭৮টি করোনা সম্পর্কিত কল।
এখন পর্যন্ত ৭৯ জনের পরীক্ষা করানো হয়েছে। বাংলাদেশে কোনো করোনা রোগীর উপস্থিতি পাওয়া যায়নি।
বিশ্ব পরিস্থিতিতে বিশ্ব সাস্থ্য সংস্থার তথ্য মতে করনায় সারাবিশ্বে মোট ৭৮ হাজার ৮ শ ১১ জন আক্রান্ত হয়েছে। নতুন করে বিশ্বে ১ হাজার ৭০ জন রোগী আক্রান্ত হয়েছে।
চীনে ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৫০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। যার মধ্য হুয়েইন প্রদেশে মারা গেছে ৯৬ জন।
সারা বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২৪ শ ৪৫ জনের।






