বিনোদন

করোনায় আক্রান্ত শ্রুতি হাসান

শ্রুতি হাসান করোনায় আক্রান্ত, হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রুতি হাসান করোনায় আক্রান্ত, তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল বছরের শেষে করোনায় আক্রান্ত হয়েছিলেন দক্ষিনী তারকা কমল হাসান, আর এবার আক্রান্ত হয়েছেন তার মেয়ে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে নিজেই করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

তিনি লিখেছেন, ‘সকল সুরক্ষাবিধি মেনে চলার পরও আমি করোনা আক্রান্ত হয়েছি। আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষা আর করতে পারছি না। সবাইকে ধন্যবাদ, আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে। ’

তবে তার শারীরিক অবস্থা এখন কেমন, সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি এই তারকা।

এর আগে গেল বছরের শেষে শ্রুতির বাবা কমল হাসান করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে পরে তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

এদিকে আসছে ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শ্রুতি হাসান অভিনীত সিনেমা ‘সালার’। যেখানে তিনি অভিনয় করেছেন ‘বাহুবলী’খ্যাত তেলুগু সুপারস্টার প্রভাসের বিপরীতে।

বিষয়:করোনায় আক্রান্ত শ্রুতি হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…