ফুটবল

করোনায় আক্রান্ত রিয়াল কোচ আনচেলত্তি

রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি করোনায় আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি করোনায় আক্রান্ত, তার ছবি ফুটবল ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফেরার আগে বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি। লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ইতালিয়ান কোচকে ডাগআউটে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।

বুধবার সকালে মাদ্রিদের ক্লাবটি বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শনিবার ২ এপ্রিল ম্যাচটিতে আনচেলত্তি থাকতে না পারলে লস ব্লাঙ্কোসদের ডাগআউটে থাকবেন তার ছেলে ডেভিড আনচেলত্তি।

সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতিতে লেখে, রিয়াল মাদ্রিদ নিশ্চিত করছে যে, কোচ কার্লো আনচেলত্তি কোভিড-১৯ পজেটিভ হয়েছেন।’

সেল্টা ভিগোর মাঠে খেলে আসার পর ৭ এপ্রিল স্টাম্পফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে লড়বে দ্য হোয়াইটরা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনালের প্রথম লেগের ম্যাচটির আগে কোচ আনচেলত্তি ডাগআউটে ফিরবেন বলে আশাবাদী স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

বিষয়:আনচেলত্তি চেলসি চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ লা লিগা সেল্টা ভিগো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…