বিনোদন

করোনায় আক্রান্ত ফারদিন খান

ফারদিন খান করোনায় আক্রান্ত, সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারদিন খান করোনায় আক্রান্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে উপস্থিত থাকেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা ফারদিন খান। বুধবার টুইট করে নিজেই এই খবর জানিয়েছেন।

করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ফারদিন খান লিখেছেন, ‘করোনা পজিটিভ। আমি উপসর্গহীন। করোনা থেকে যারা সুস্থ হয়ে উঠেছেন, তাদেরকে জানাই শুভেচ্ছা। বাকিদের জন্য আমার অনুরোধ, কোনও রকম সন্দেহ হলে, করোনা পরীক্ষা করিয়ে নিন। কারণ এই ভাইরাস শিশুদেরও সংক্রমিত করছে। সবাইকেই খুব সাধারণ ওষুধ দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। হ্যাপি আইসোলেশন।’

এবারের ঢেউয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের এক ঝাঁক তারকা। প্রায় সবাই হোম আইসোলেশনে আছেন।

ফারদিনকে সর্বশেষ ‘তড়প’-এর প্রিমিয়ারে দেখা গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় না হলেও ভক্তদেরকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটা জানিয়েছেন অভিনেতা।

বিষয়:ফারদিন খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…