চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘করোনায় অর্থ সংকটে’ জার্মানিতে প্রাদেশিক মন্ত্রীর আত্মহত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের প্রভাবে তৈরি অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ-দুশ্চিন্তায় জার্মানির হেসে প্রদেশের অর্থমন্ত্রী  থমাস শেফার (৫৪) আত্মহত্যা করেছেন।

শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড ট্রেন লাইনের ওপর থেকে শেফারের মরদেহ উদ্ধার করা হয়।

এনডিটিভি জানিয়েছে, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জার্মানির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, করোনার প্রকোপ থেকে অর্থনীতিকে কিভাবে বাঁচাবেন; তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন শেফার। করোনা ঠেকাতে আর্থিক সহায়তা নিয়ে সম্প্রতি বিবৃতিও দিতে দেখা যায় তাকে।

শেফারের বাড়ি জার্মানির অর্থনৈতিক রাজধানী ফ্র্যাঙ্কফুর্টে। যেখানে ডয়চে ব্যাংক এবং কমার্স ব্যাংকের মতো প্রধান অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির সদর দপ্তর রয়েছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও ফ্রাঙ্কফুর্টে।

হেসে প্রদেশের প্রধান ভলকার বুফিয়ের শেফারের মৃত্যুতে শোকপ্রকাশ করে সংবাদ মাধ্যমে বলেছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এখনও বিশ্বাস করে উঠতে পারছি না।

Reneta

দীর্ঘ ১০ বছর হেসের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শেফার। কীভাবে করোনা পরিস্থিতির মোকাবেলা করা যায়, তা নিয়ে দিন-রাত তিনি কাজ করছিলেন বলেও জানান বুফিয়ের।

তিনি বলেন, নিশ্চয়ই দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। এই কঠিন সময়ে তার মতো একজনকে খুব দরকার ছিল আমাদের।

ইউরোপের দেশ জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৪৮২ জনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT