চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার উৎস তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-চীনা বিশেষজ্ঞ দলের প্রথম বৈঠক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২০
আন্তর্জাতিক
A A

প্রাণী থেকে করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার বিষয়টি তদন্তের ব্যাপারে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের সঙ্গে সমপক্ষীয় চীনা বিশেষজ্ঞদের প্রথম ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কীভাবে প্রাণী থেকে ভাইরাসটির মানব শরীরে সংক্রমিত হয়েছে সেটি তদন্তে চীনকে সহায়তার জন্য মহামারি বিশেষজ্ঞ ও প্রাণী স্বাস্থ্য বিশেষজ্ঞসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল চীনে পাঠানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েক মাস ধরে কাজ করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান শুক্রবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘের এই সংস্থা “ভবিষ্যতে মহামারিরোধে ভাইরাসটির উৎস সম্পর্কে নিশ্চিত হতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন,আজ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি গ্রুপ তাদের সমপক্ষীয় চীনা বিশেষজ্ঞদের সঙ্গে প্রথম ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছে।

বিষয়টি তদন্তের জন্য জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা প্রাথমিক কাজ সম্পন্ন করতে জুলাইয়ে একটি অগ্রসর বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে। তবে যেখানে প্রাণী উৎস থেকে প্রথম ভাইরাসটি ছড়িয়েছে সেটি শনাক্তের জন্য বিজ্ঞানীদের আরো বড় টিম মহামারির মধ্যে চীনে ভ্রমণ করতে পারবে কীনা সেটি স্পষ্ট ছিল না।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন, প্রাণঘাতি ভাইরাসটি প্রাণী থেকে মানব দেহে ছড়িয়ে পড়েছে, সম্ভবত উহান শহরে বন্যপ্রাণীর মাংস বিক্রির বাজার থেকে এটি প্রথম মানবদেহে সংক্রমিত হয়েছে।

Reneta

ব্যাপকভাবে ধারণা করা হয়, এই ভাইরাসের উৎস বাদুড়, অবশ্য এর মধ্যবর্তী সংক্রমিত প্রাণী আছে। তবে কীভাবে বাদুড় থেকে ভাইরাসটি মানবদেহে ছড়িয়েছে তা অজানা।

উভয় পক্ষের মধ্যে মুখোমুখি প্রথম বৈঠক সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি প্রধান মাইকেল রায়ান শুক্রবার জোর দিয়ে বলেছেন, পরিকল্পনার অংশ হিসেবেই প্রথম এই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই টিম প্রকৃত ঘটনার তদন্তে কাজ করে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT