চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন প্রবীর মিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২০
বিনোদন
A A
ছবি: আরিফ আহমেদ

ছবি: আরিফ আহমেদ

চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র গেল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার পরিবারের দিক থেকে খবরটি গোপন ছিল। তবে মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাস জয় করে বাসায় ফিরেছেন ৭৭ বছর বয়সী এ অভিনেতা।

প্রবীর মিত্র এখন সম্পূর্ণভাবে করোনামুক্ত। মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে প্রবীণ মিত্রের করোনা মুক্ত হওয়ার খবর জানিয়েছেন তার পুত্র মিঠুন মিত্র। তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর বাবাকে (প্রবীর মিত্র) ২৩ জুন রাজধানীর হেল্প এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১৪ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর করোনা মুক্ত হয়ে সোমবার (৬ জুলাই) প্রবীর মিত্র হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

পুত্র মিঠুন মিত্র জানান, শরীরে বার্ধক্যজনিত একাধিক রোগ থাকার পরেও সঠিক চিকিৎসা ও মনোবল শক্ত থাকায় প্রবীর মিত্র করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন। তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।

দীর্ঘদিন অর্থারইটিজ সমস্যাসহ দুই হাঁটুর তীব্র অসুস্থতার কারণে প্রবীর মিত্র একপ্রকার ঘর বন্দী হয়ে জীবনযাপন করতেন। এরপরেও কীভাবে করোনায় আক্রান্ত হলেন? জানতে চাইলে প্রবীর মিত্রের পুত্র জানান, ২০ জুন এক আত্মীয়ের বাসায় গিয়েছিলেন প্রবীর মিত্র। সম্ভবত সেখান থেকেই করোনায় আক্রান্ত হন তিনি।

তারপর শরীরে করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষা পর ফলাফল পজিটিভ আসে। তবে এখন আর ভয়ের কারণ নেই। প্রবীর মিত্র পুরোপুরিভাবে করোনা মুক্ত হয়েছেন। তার পুত্র মিঠুন মিত্র দেশাবাসীর কাছে দীর্ঘায়ু কামনা করে প্রবীর মিত্রের জন্য আশীর্বাদ কামনা করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাজয়ীপ্রবীর মিত্রলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT