ক্রিকেট

করোনামুক্ত নাফিস ইকবাল

নাফিস ইকবাল হাসিমুখে ক্যাপ ও Sunglasses পরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাফিস ইকবাল করোনামুক্ত হয়ে হাসিমুখে ছবি তুলেছেন, তিনি ক্যাপ ও Sunglasses পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। তার সঙ্গে আক্রান্ত হয়েছিলেন মা, দুই সন্তান ও গৃহসহকারী। সবাই এখন করোনামুক্ত। চট্টগ্রাম থেকে পাঠানো অডিও বার্তায় নাফিস নিজেই সাংবাদিকদের দেন পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার খবর।

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ও তার পরিবারের সদস্যদের করোনা ধরা পড়ে জুনের মাঝামাঝি। এরপর বাসা থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন সবাই।

সেরে উঠেছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুও। বুধবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে তার। একইসঙ্গে সেরে উঠেছেন তার বাবা ও মা। তারাও ঘরেই চিকিৎসা নিয়েছেন।

অপেক্ষা এখন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজার জন্য। তারাও করোনা পজিটিভ। মাশরাফী হোম আইসোলেশনে আছেন ১২ দিন ধরে। আর মোরসালিনের অতিবাহিত হয়েছে দশ দিন। ১৪ দিন পার হলেই আবার টেস্ট করাবেন তারা।

বিষয়:তামিম বাংলাদেশ ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…