বাংলাদেশ

করোনাভাইরাস: সিএমপি’র উপ-পুলিশ কমিশনারের মৃত্যু

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা, ইউনিফর্মে, সামনের দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা, ইউনিফর্মে, সামনের দিকে তাকানো, পেশাদার ও দৃঢ়প্রতিজ্ঞ।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত ২৮ জুন করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় এনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। গত দুদিন থেকে লাইফ সাপোর্টে ছিলেন এসপি মিজানুর রহমান। তার বাড়ি শরীয়তপুর জেলায়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার স্ত্রী ও বড় ছেলে এখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে এই প্রথম কোন পুলিশ সুপারের মৃত্যু হলো।

করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন পুলিশের মোট ৩০ জন সদস্য। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯১৪ জন পুলিশ।

বিষয়:করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস পুলিশ মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…