চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার আহ্বানে সাড়া দেওয়ায় দেশবাসীকে অভিনন্দন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন: ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী রমজানেও তারাবীহ নামাজসহ যাবতীয় ইবাদত ঘরে বসে করতে হবে।

বৃহস্পতিবার গণভবন থেকে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন: সৌদি আরবেও মসজিদে জামায়াতে নামাজ বন্ধ করা হয়েছে। তারাবীহ নামাজও ঘরে বসে পড়তে বলা হয়েছে। এসব থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন: আল্লাহর ইবাদত তো যেকোন জায়গায় বসে করতে পারেন। সামনেই রমজান মাস আসছে। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে তারাবীহ নামাজ ঘরে বসে পড়ুন। এতদিন সব নির্দেশনা মেনে চলেছেন বলেই আমরা এই ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমার আহ্বানে সাড়া দেওয়ায় দেশবাসীকে অভিনন্দন।

তিনি আরও বলেন: ঢাকা জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। কেন এত বেশি হলো সেই বিষয়ে আলোচনা করতে হবে। সবকিছুই এখন বন্ধ। অনেক মানুষের কষ্ট হচ্ছে বিশেষ করে যারা দিনমজুর। সেটা মাথায় রেখে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। ৫০ লাখ মানুষের রেশন কার্ড করা আছে আরও ৫০ লাখ কার্ড করা হবে। তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হবে।

এই ভাইরাসের কারণে পুরো বিশ্ব আতঙ্কগ্রস্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: সারাবিশ্ব এই ধরনের ঘটনা আর দেখেনি। মানুষ আতঙ্কগ্রস্ত। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। একটা অদৃশ্য শক্তি। তাকে কেউ চোখে দেখে না। তারা জন্য পুরো বিশ্ব একসাথে চলে এসেছে, অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে অর্থনৈতিক মন্দা বা দুর্ভিক্ষ দেখা দেবে। দেশকে আমরা কীভাবে রক্ষা করবো সেটা ভাবতে হবে। মন্দা আসলে যেন মোকাবেলা করতে পারি সেই জন্য প্রণোদনা প্যাকেজ দিচ্ছি। তিন অর্থবছরের পরিকল্পনা নিয়েছি।

Reneta

তিনি যোগ করেন: এই ভাইরাস থেকে বাঁচার জন্য সবাইকে ঘরে থাকতে হবে। আবার কাজ করতে হবে, না করলে তো হবে না। খুব বেশি জনসমাগম হবে না এমন কাজ করতে হবে। কৃষিকাজটা খোলা মাঠে হয়, সূর্যের তাপে বা বাতাসে ভাইরাসটি নষ্ট হয়। আবার ধান কেটে অর্থ উপার্জন করতে পারবেন। অনাবাদি জমি যেন না থাকে। এই গৃহবন্দী সময়ে টবে গাছ লাগান। বিভিন্ন জায়গায় হাটও বসতে পারে। খেয়াল রাখতে হবে জনসমাগম যেন না হয়। দূরত্ব বজায় রেখে খোলা জায়গায় হাট বসুক। বারবার গরম পানি খান।  ফ্লাস্কে করে পানি রাখুন। একটু একটু করে খান। তাহলে এই ভাইরাসে ক্ষতিগ্রস্ত কম হবেন। বাইরে থেকে কেউ এলে সংক্রমিত হচ্ছে, অনেক এলাকায় প্রাদুর্ভাব না থাকলেও এভাবে সংক্রমণ ছড়াচ্ছে। কেউ সন্দেহ থাকলে বা পরিবারের কেউ সংক্রমিত তারা অন্য কোথাও যাবেন না। তার দ্বারা অন্যদের সংক্রমিত হতে পারেন।

এসময় সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন: মানুষ আতঙ্কগ্রন্থ হলে অমানুষও হয়। মায়ের একটু সর্দি জ্বর হলে দূরে ফেলে আসে অনেকে। এতটা অমানবিক হওয়ার কিছু নেই। এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করা দরকার করুন। বাংলাদেশের মানুষের তো এমন অমানবিক হওয়ার কথা না। এমন একটা ভাইরাস এসেছে যে বিশ্বের বড় বড় দেশগুলোর অর্থ সম্পদ অস্ত্রের মহড়া এখন কোনো কাজেই লাগলো না।

দুর্নীতিগ্রস্তদের বিষয়ে তিনি বলেন: কিছু মানুষের আচরণ আমাদের দু:খ দেয়। কেউ কেউ গরীবকে দেওয়া সাহায্যের ওপর থাবা দেয়। সেটার খবর পেলেই আমরা পদক্ষেপ নিচ্ছি। যদিও সংখ্যাটা কম। তবে সেটুকুও হোক তাও আমরা চাই না। অনেকে আবার ষড়যন্ত্র করে আরেকজনকে ফাঁসিয়ে দিচ্ছেন। এই  দুর্যোগের সময়ে এভাবে একে অন্যের পেছনে লেগে থাকবেন না। ১১টা ডিলার শিপ বতিল করা হচ্ছে। আর কিছু মামলা দেওয়া হয়েছে। আপনারা আন্তরিকতার সাথে কাজ করুন।

প্রবাসীদের কথা উল্লেখ করে তিনি বলেন: দেশে আমরা যেভাবে মানুষকে সুরক্ষিত করতে পেরেছি, প্রবাসে সেভাবে পারিনি। তাই প্রবাসে বাংলাদেশিদের মৃত্যুর হার বেশি। সেটা খুবই দু:খের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসপ্রধানমন্ত্রীভিডিও কনফারেন্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাল কিছু দেখলেই নিষিদ্ধ করার জন্য মুখিয়ে থাকেন অনেকে: চ্যাপলিন

পরবর্তী

করোনাভাইরাস: কারাবন্দীদের মুক্তি দেওয়ার আহবান জানিয়েছেন ‘জোকার’ তারকা

পরবর্তী

করোনাভাইরাস: কারাবন্দীদের মুক্তি দেওয়ার আহবান জানিয়েছেন 'জোকার' তারকা

বক্সখাটের ভেতরে লাখ টাকার ‘টিসিবির তেল'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT