চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ২ কোটি ছাড়ালো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনার যে থাবা শুরু হয়েছিল বিদায়ী বছরে, সেই ধারাবাহিকতায় নতুন বছরে এসে যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটি শুক্রবার এ তথ্য জানায়।  

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় আরও জানায়, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট কোভিড-১৯ এ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬ লাখ ১৭ হাজার ৩৪৬ জন এবং মৃতের সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৪৪৫। একক দেশ হিসাবে আক্রান্ত ও মৃতের এই সংখ্যা বিশ্বে সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ২ হাজার ১২৯ লোকের মৃত্যু হয়েছে, বর্তমানে ১ লাখ ২৫ হাজারের বেশী লোক হাসপাতালে চিকিৎসাধীন। যুক্তরাষ্ট্র গণ টিকাদান কার্যক্রম জোরদার করেছে, ২৮ লাখ লোককে ইতিমধ্যেই প্রথম ধাপে টিকা দেয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বছরের শেষ নাগাদ ২ কোটি লোককে টিকাদানের ঘোষণা দিয়েছিল।

সেন্টারর্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন জানায়, দেশব্যাপী ১ কোটি ২০ লাখের বেশী ভ্যাকসিন ডোজ বিতরণ করা হয়েছে। তবে লজিস্টিক সমর্থন এবং হাসপাতাল ও ক্লিনিকে অত্যাধিক চাপের কারণে স্বাস্থ্যকর্মী এবং ঝুঁকিপূর্ণ লোকদের টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জো বাইডেন ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার সমালোচনা করে এই সপ্তাহে বলেছেন, সরকারের জন্য উৎপাদন জোরদারে বেসরকারি কোম্পানিগুলোকে বাধ্য করার কোরিয়ান যুদ্ধকালে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন আইন তিনি ফিরিয়ে আনবেন।

জনস হপকিন্স জানায়, গত শুক্রবার দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটিতে পৌঁছানোর আগে গত ৯ নভেম্বর পর্যন্ত কয়েক মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১ কোটি।

Reneta

বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্রাজিলে ১ লাখ ৯৪ হাজার ৯৪৯ জন মারা গেছে, আক্রান্ত হয়েছে ৭৬ লাখ ৭৫ হাজার ৯৭৩ জন। এরপরেই বেশী ক্ষতিগ্রস্ত ভারতে ১ লাখ ৪৮ হাজার ৯৯৪ জনের মৃত্যু এবং ১ কোটি ২ লাখ ৮৬ হাজার ৭০৯ জন আক্রান্ত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকরোনায় আক্রান্তযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT