চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ভুল তথ্যে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

চলতি বছরের প্রথম তিন মাসে করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্যের কারণে বিশ্বজুড়ে কমপক্ষে ৮০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

আমেরিকান জার্নাল অফ ট্রপিকাল মেডিসিন অ্যান্ড হাইজিন-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর কারণে প্রায় ৫,৮০০ মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

মিথেনল বা অ্যালকোহল ধরনের পরিষ্কারক দ্রব্য পণ্য পান করেও অনেকে প্রাণ হারিয়েছেন। তারা ভুল তথ্যের ভিত্তিতে এসব পণ্যকে করোনাভাইরাসের নিরামক হিসাবে বিশ্বাস করেছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার(হু) মতে, কোভিড-১৯কে ঘিরে ‘ইনফোডেমিক বা তথ্য বিপর্যয়’ ভাইরাসটির মতোই খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে ষড়যন্ত্রমূলক তত্ত্ব, গুজব এবং সাংস্কৃতিক সীমাবদ্ধতা মৃত্যু এবং আক্রান্তের হার বাড়াতে আরো বেশি ভূমিকা পালন করছে।

গবেষকরা বলেছেন, অনেক আক্রান্ত ব্যক্তি সংক্রমণ প্রতিরোধের উপায় হিসাবে বিশ্বাসযোগ্য মেডিকেল তথ্যের অনুরূপ পরামর্শ অনুসরণ করেছিলেন- যেমন বিপুল পরিমাণ রসুন খাওয়া বা প্রচুর পরিমাণে ভিটামিন খাওয়া ইত্যাদি। কেউ কেউ তো গরুর প্রস্রাবের মতো পদার্থও পান করেছিলেন।

গবেষকদের মতে, এসবই তাদের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলেছে।

Reneta

গবেষণাপত্রের উপসংহারে বলা হয়েছে, এই ‘ইনফোডেমিক’ এর বিরুদ্ধে লড়াই করা আন্তর্জাতিক সংস্থা, সরকার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দায়িত্ব। তবে প্রযুক্তি সংস্থাগুলি এক্ষেত্রে তাদের ধীর এবং হালকা প্রতিক্রিয়ার জন্য সমালোচিত হচ্ছে।

অনলাইন গুজবের কারণে ভারতে জনতার আক্রমণ এবং ইরানে গণবিষক্রিয়া সৃষ্টি হয়েছে। টেলিযোগাযোগ প্রকৌশলীদের হুমকি দেওয়া এবং আক্রমণ করার মতো ঘটনাও ঘটেছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম জোচ্চরদেরও মহামারিটির সুবিধা নেওয়ার সুযোগ করে দিয়েছে। ভাইরাস থেকে রক্ষা দেবে উল্লেখ করে অকার্যকর ব্যাজ বিক্রি করতে এবং অলৌকিক খনিজ সাপ্লিমেন্টের বিনিময়ে অর্থ গ্রহণ করেছে অনেকে।

এখন করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে কাজ চলছে সেটা নিয়েও গুজব কম ছড়াচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভ্যাকসিন সম্পর্কিত বিভ্রান্তিমূলক তথ্য অপসারণ বা লেবেল করার চেষ্টা করছে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ২৮% আমেরিকান বিশ্বাস করেন বিল গেটস মানুষের শরীরের মধ্যে মাইক্রোচিপ দিয়ে দেওয়ার জন্যই ভ্যাকসিন ব্যবহার করতে চান।

চিকিৎসকরা মনে করছেন, ভুল তথ্যের কারণে কার্যকরভাবে করোনাভাইরাস ভ্যাকসিনের প্রাপ্তি সম্পূর্ণরূপে হ্রাস পেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসতথ্যভুল তথ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT