চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ভারত পাকিস্তানে প্রস্তুত হবে রেমডেসিভির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ১৪, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা চিকিৎসায় ভারত-পাকিস্তানে রেমডেসিভির উৎপাদনের জন্য স্বাক্ষর করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান। আর এগুলো করোনা চিকিৎসায় দক্ষিণ এশিয়াসহ বিশ্বের ১২৭ দেশে সরবরাহ করা হবে।

মঙ্গলবার মার্কিন ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সেস এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতের তিনটি, পাকিস্তানের একটি ও পেনসিলভেনিয়া একটি ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠানকে রেমডেসিভির উৎপাদনের লাইসেন্স দেয়া হয়েছে। এই ৫ টি প্রতিষ্ঠান থেকে উৎপাদিত ওষুধ বিশ্বের ১২৭ টি দেশে সরবরাহ করা হবে।

Banglabid

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করোনার জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য এ মাসের প্রথম দিকে রেমডিসিভির ব্যবহারের অনুমোদন দেয়।

গিলিয়েড জানিয়েছে, এ সব প্রতিষ্ঠানকে স্বেচাসেবী ‘নন-এক্সক্লুসিভ’ লাইসেন্স দেয়া হয়েছে। শুধুমাত্র এটি করোনার চিকিৎসায় ব্যবহার করার প্রতিশ্রুতিতে এমন লাইসেন্স অনুমোদন করা হয়েছে। এই চুক্তির আওতায় ওই প্রতিষ্ঠানগুলোকে কারিগরি সহায়তা দেয়া হবে। ভারতীয় সংস্থাগুলো হল- সিপলা, হেটেরো ল্যাবস ও জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস।

এছাড়াও মার্কিন সংস্থাটি পাকিস্তান ভিত্তিক ফেরোজসন্স ল্যাবরেটরিজ এবং পেনসিলভেনিয়া ভিত্তিক মেলানকে এ ওষুধ প্রস্তুত করার অনুমতি দিয়েছে।

Reneta

২০১০ সালেই রেমডেসিভির ওষুধ তৈরি করে গিলেড সায়েন্সে। ২০১৪ সালে আফ্রিকার ইবোলা মহামারি সংক্রমণ রুখতে কাজে এসেছিল এই ড্রাগ, আবার অনেক গবেষকের দাবি ছিল ইবোলার সংক্রমণ সেভাবে আটকাতে পারেনি রেমডেসিভির। কিন্তু রেমডেসিভির নিউক্লিওটাইড অ্যানালগ। আরএনএ ভাইরাসের প্রতিলিপি তৈরির ক্ষমতাকে নষ্ট করে দেয় এই অ্যান্টি-ভাইরাল ড্রাগ।

গবেষকরা বলছেন, ভাইরাস যতবেশি প্রতিলিপি বানিয়ে তার সংখ্যা বাড়াবে, ততটাই বেশিবার যে তার জিনের গঠনের বদল ঘটাবে। তাই প্রতিলিপি গঠন করা আটকাতে হবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানের প্রাণীদের একটি বাজার থেকে করোনাভাইরাস ছড়ায়। পরে এটি একে একে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী এ ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ । আর এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৩ লাখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভারত-পাকিস্তানরেমডেসিভির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যক্তিজীবনে কোনো ইচ্ছে অপূর্ণ নেই: অধ্যাপক আনিসুজ্জামান

পরবর্তী

কিংবদন্তী ড. আনিসুজ্জামান

পরবর্তী

কিংবদন্তী ড. আনিসুজ্জামান

করোনাভাইরাস: বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা নিশ্চিতে রিট

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT