চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ‘ভদকা’ গিলে হলেও লিগ চালিয়ে যাবে বেলারুশ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে যখন সবরকম খেলাধুলা বাতিল করেছে ইউরোপের দেশগুলো, এমনকি বিশ্বই, তখন বেলারুশ ব্যতিক্রম। ইউরোপে তারাই একমাত্র দেশ এখনো ফুটবল লিগ চালাচ্ছে। দেশটির প্রেসিডেন্টের মতে করোনার মতো এক ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অ্যালকোহল পানীয় ভদকা পান করে বা তা দিয়ে হাত ধুয়ে হলেও কাজ চালিয়ে যাওয়ার আহ্বান তার। সঙ্গে প্রায় একমত ফেডারেশনের জেনারেল সেক্রেটারিও।

শুধু ইউরোপেই নয়, করোনায় থমকে গেছে পৃথিবীর প্রায় সমস্ত খেলাধুলাই। ইউরোপের থেমে যাওয়া লিগগুলো আবার কবে শুরু হবে নিশ্চয়তা নেই। এরইমধ্যে লিগ বাতিল করেছে বেলজিয়াম। চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে ক্লাব ব্রুগেকে।

করোনা ছড়িয়েছে বেলারুশেও। দেশটিতে এখন পর্যন্ত ৩৫১ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত, মারা গেছেন ৪ জন। এতেও আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাসেনকো।

Banglabid

‘গ্রামের মানুষ ভাইরাস বোঝে না। তাদের কাছে ট্রাক্টর হচ্ছে ভাইরাসের উপশম, গ্রামের জমি সবাইকে সুস্থ রাখে। বেশি করে ভদকা পান করলে আর তা দিয়ে হাত ধুলে কাউকে ভাইরাস আক্রমণ করবে না।’

এদিকে মাত্রই দুসপ্তাহ পুরনো লিগকে কিছুতেই থামাবেন না বলে ইএসপিএনকে জানিয়েছেন ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সের্গেই জারদেস্কি, ‘আমরা আমাদের অবস্থা দিন ভিত্তিতে বিবেচনা করি। আমাদের চিকিৎসা ব্যবস্থার প্রতি আমাদের ভরসা আছে। কোনো অবস্থাতেই আমরা লিগ থামাতে চাই না।’

‘আমরা জানি যে কিছু কিছু দেশে অবস্থা বেশ খারাপ। কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তাতে লিগ চালিয়ে যাওয়া যায়।’

Reneta

এতে আবার লাভও হচ্ছে বেলারুশের। তারাই ইউরোপের একমাত্র দেশ যারা লিগ চালিয়ে যাচ্ছে। ফলে রাশিয়া, ভারত, ইসরায়েলের মতো দেশগুলো এখন টিভিতে তাদের খেলা দেখাতে আগ্রহী। তাই খেলা চালিয়ে যেতে আগ্রহী বেলারুশও!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ঢাকায় জীবাণুনাশক ছেটালো এফবিসিসিআই

পরবর্তী

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১৮

পরবর্তী

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ১৮

অটিজম সচেতনতা: কথাতো অনেক হলো, চলুন এবার কাজ শুরু করি

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT