চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বব্যাপী আরও সাড়ে ৩ হাজার মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ হাজার ৬৫৫ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। একই সময়ে ৪ লাখ ৬৬ হাজার ৭৪৯ জনের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ লাখ ৭০ হাজার ১০৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৭ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ৩০৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার ২৭২ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ৪৫ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৬১ হাজার ৩৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৭ হাজার ২১৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৫১ জন এবং মারা গেছেন ১০৯ জন। এখন পর্যন্ত ৫ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৭১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ২৭ হাজার ৩২৩ জন মারা গেছেন।

রাশিয়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৯৬৭ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ১৪ হাজার ৭৯০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯৭ হাজার ২০৩ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৫০ জন, তুরস্কে ১৭১ জন, পোল্যান্ডে ৭০ জন, ফিলিপাইনে ৬৪ জন, গ্রিসে ৯২ জন এবং ভিয়েতনামে ২১৫ জন, মেক্সিকোতে মারা গেছেন ২৬৮ জন।

Reneta

সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ভারত আর বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। এরপরই ক্ষতিগ্রস্তের তালিকায় যুক্তরাজ্য।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসমৃত্যুবরণযুক্তরাজ্যেযুক্তরাষ্ট্রশনাক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT