চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বব্যাপী দেড় কোটি শনাক্ত, মৃত্যু ৬ লাখের বেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছেই।  মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ১৩ হাজার ১৪৬ জনে এবং মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৭০০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে ৫৩ লাখ ৩১ হাজার ৮০৩ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৮১৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮৯ লাখ ছয় হাজার ২৯৭ জন সুস্থ হয়ে উঠেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৪ হাজার ৪৬ জন, এবং আক্রান্ত হয়েছে ২ লাখ ৫ হাজার ৩৪৮ জন।

এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। দেশটিতে একদিনে মৃত্যু ৭১৮,আক্রান্ত ২১ হাজার ৭৪৯ জন। যুক্তরাষ্ট্রে যে হারে করোনা রোগী বাড়ছে সে তুলনায় মৃত্যু হার অনেকটা কমে এসেছে। দেশটিতে একদিনে মৃত্যু ৫৪৫ এবং শনাক্ত ৬৩ হাজার। যা মঙ্গলবারের মধ্যে সর্বোচ্চ।

শনাক্তে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মৃত্যু ৫৯৬ যা দ্বিতীয় সর্বোচ্চ এবং আর নতুন করে শনাক্ত রোগী ৩৭ হাজার।

Reneta

সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পরিসংখ্যানে দেখা যায়, কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে ১৮ লাখ ৪৯ হাজার ৯৮৯ জন, ব্রাজিলে ১৪ লাখ ৯ হাজার ২০২, ভারতে সাত লাখ ২৪ হাজার ৭০২, রাশিয়ায় পাঁচ লাখ ৫৩ হাজার ৬০২, চিলিতে তিন লাখ তিন হাজার ৯৯২, পেরুতে দুই লাখ ৪৫ হাজার ৮১, ইরানে দুই লাখ ৪০ হাজার ৮৭, মেক্সিকোতে দুই লাখ ২২ হাজার ৬৮, পাকিস্তানে দুই লাখ পাঁচ হাজার ৯২৯, তুরস্কে দুই লাখ তিন হাজার দুই, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮, ইতালিতে এক লাখ ৯৭ হাজার ১৬২, জার্মানিতে এক লাখ ৮৭ হাজার ৮০০, সৌদি আরবে দুই লাখ তিন হাজার ২৫৯, দক্ষিণ আফ্রিকায় এক লাখ ৯৪ হাজার ৮৬৫, বাংলাদেশে এক লাখ ১৩ হাজার ৫৫৬, কাতারে এক লাখ তিন হাজার ৮৮২, কানাডায় ৯৭ হাজার ৪৭৪, ফ্রান্সে ৭৯ হাজার ২৩৩ এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৮১৭ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে ৪৯ হাজার ৬২১, কুয়েতে ৫০ হাজার ৩৩৯, সিঙ্গাপুরে ৪৪ হাজার ৩৭১, সুইজারল্যান্ডে ৩০ হাজার ৩০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৫৭২, মালয়েশিয়ায় আট হাজার ৫৫৩ এবং অস্ট্রেলিয়ায় আট হাজার ৪৪৪ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং ছয় লাখ ১৩ হাজার ২১৩ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা রোগীকরোনাভাইরাসব্রাজিলভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT