আন্তর্জাতিক

করোনাভাইরাস: দ্বিতীয় পরীক্ষাতেও নেগেটিভ ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস সংক্রমণের প্রথমদিকে কোনো পাত্তা দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তখন করোনার পরীক্ষা করাতেও অস্বীকৃতি জানান তিনি। তর্ক করে বলেছিলেন, এটি নিয়মিত ফ্লুর মতোই, বড় কোনো ক্ষতি করবে না।

কিন্তু পরে এসে ঠিকই করোনাভাইরাস পরীক্ষা করাতে বাধ্য হলেন ট্রাম্প। তাও একবার নয়, দু’বার।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এবারও তার রেজাল্ট নেগেটিভ এসেছে, তার মানে তিনি করোনা আক্রান্ত নন।

কোভিড-১৯ পরীক্ষা করানোর পর ট্রাম্প নিজেই এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে বলেন, আজ সকালে সবেমাত্র পরীক্ষা করিয়েছি। কোভিড-১৯ এ নেগেটিভ এসেছে।

ট্রাম্প বলেন, দ্বিতীয়বার আরো দ্রুত পরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। যা মাত্র ১ মিনিট লেগেছে এবং এর রেজাল্ট পেতে সময় লেগেছে মাত্র ১৫ মিনিট।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এটা কতোটা দ্রুত কাজ করে তা দেখার জন্যই আমি কৌতুহলী হয়েছিলাম। আমি দুটা পদ্ধতিই ব্যবহার করেছি। দ্বিতীয়টা অনেক সহজ ও আনন্দদায়ক পরীক্ষা।

মার্চের মাঝামাঝি সময়ে ফ্লোরিডা রিসোর্টে  কয়েকজন ব্রাজিলিয়ান অতিথির সংস্পর্শে যাওয়ার পর প্রথমবার করোনা পরীক্ষা করানো হয় ট্রাম্পের এবং নেগেটিভ ফলাফল আসে। সেটা ছিলো প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা। যার ফলাফল আসতে কয়েক ঘণ্টা সময় লাগে।

যুক্তরাষ্ট্রে বুলেট ট্রেনের গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। বিশ্বে সর্বোচ্চ আক্রান্ত এখন সেখানেই।

দ্রুত করোনা ছড়ানোর পর থেকে নিজেকে একজন ‘যুদ্ধকালীন‘ রাষ্ট্র্রপতি হিসেবে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

 

বিষয়:করোনা ভাইরাস ডোনাল্ট ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…