করোনাভাইরাস: জীবন দিলেন পুলিশের আরও এক সদস্য

বাংলাদেশ পুলিশের একজন পুলিশ সদস্যের ছবি, তিনি ইউনিফর্ম পরিহিত, সামনের দিকে তাকিয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জীবন দিলেন করলেন বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য কনস্টেবল ফয়সাল আলম (৩৮)। তিনি বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ফয়সাল আলম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাণীনগর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) সোহেল রানা জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ পারিবারিক কবরস্থানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






