চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১০:২৩ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ফিফা বিশ্বকাপ উপলক্ষে তৈরি ফ্যান জোনে হামলার ঘটনায় ছুটিতে থাকা এক সুইডিশ পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত ৩০ জুন রাতে শহরের আইসল্যান্ডস ব্রিগে এলাকায় বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখার সময় হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পুলিশ সদস্যের নাম ক্রিশ্চিয়ান জেডিগ (৩২)। তিনি সুইডিশ পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। তবে ঘটনার সময় ব্যক্তিগত ছুটিতে কোপেনহেগেনে অবস্থান করছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সুইডিশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সংগঠনটির সভাপতি ক্যাথারিনা ফন সিডো এক বিবৃতিতে বলেন, ছুটিতে থাকা অবস্থায় এক সহকর্মীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি নিহতের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঘটনার পর ক্রিশ্চিয়ানের কর্মস্থলে সহকর্মীদের অংশগ্রহণে স্মরণসভার আয়োজন করা হয়। ইস্টার্ন পুলিশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অসা বের্গম্যান বলেন, শোকাহত সহকর্মীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সুইডিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্রিশ্চিয়ান জেডিগ স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তার বোন এই শোককে ‘কখনো শেষ না হওয়ার বেদনা’ হিসেবে উল্লেখ করেছেন।

ডেনিশ গণমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় বড় পর্দায় নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার করা হচ্ছিল। গোল উদযাপনকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে এক ব্যক্তি ওই সুইডিশ সমর্থককে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন।

Reneta

হামলার পর পুলিশ সন্দেহভাজনের ছবি প্রকাশ করলে গত ৩ জুলাই ত্রিশোর্ধ্ব এক ব্যক্তি আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে ২৬ দিনের রিমান্ডে পাঠালেও তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

এ ঘটনার পর কোপেনহেগেনের আইসল্যান্ডস ব্রিগে বিশ্বকাপ ফ্যান জোনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একই স্থানে এক সপ্তাহের ব্যবধানে দুটি সহিংস ঘটনার পর কোপেনহেগেন সিটির শিশু ও যুববিষয়ক মেয়র ইয়াকব নেসাগার জনসমাগমে বড় পর্দায় বিশ্বকাপ ম্যাচ প্রদর্শন বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

তবে সংস্কৃতিবিষয়ক মেয়র ক্রিস্টোফার রোল এ প্রস্তাবের বিরোধিতা করে বলেন, সমস্যা আয়োজনে নয়, বরং সহিংসতায় জড়িত ব্যক্তিদের মধ্যে। তার মতে, নিরাপত্তা আরও জোরদার করে ফ্যান জোন কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত।

এদিকে আয়োজক প্রতিষ্ঠান ফোদবোল্ডসফেস্টেন জানিয়েছে, আগামী ম্যাচগুলোতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন, প্রবেশপথে কঠোর তল্লাশি, বডি ক্যামেরার ব্যবহার এবং সিসিটিভি নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দর্শকরা নিরাপদ পরিবেশে বিশ্বকাপ উপভোগ করতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপেনহেগেনেডেনমার্কপুলিশ সদস্যের মৃত্যুফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড ২০২৬সুইডিশ পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT