বিনোদন

করোনাভাইরাস: অতিথি-দর্শক ছাড়াই হবে জার্মান ফিল্ম অ্যাওয়ার্ডস

রাতের শহরে এক যুবক, হাতে হেলমেট, অন্ধকারে চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের শহরে এক যুবক, হাতে হেলমেট, অন্ধকারে চলাফেরা করছে, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় পুরো বিশ্বেই পিছিয়ে গেছে সব ধরনের অনুষ্ঠান, শুটিং, কনসার্ট, ফিল্ম ফেস্টিভ্যাল। তবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জার্মান ফিল্ম অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে ৭০তম জার্মান ফিল্ম অ্যাওয়ার্ডস পেছাবে না। তবে অতিথি এবং বিচারকদের নিয়ে জনসমাগমও করা হবে না। তার বদলে ২৪ এপ্রিল লাইভে সম্প্রচার করা হবে জার্মান ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।

৭০তম জার্মান ফিল্ম অ্যাওয়ার্ডস এর পরিচালক শেরি হরম্যান বলেন, ‘সব সীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে। আমরা জরুরী অবস্থার মধ্যে আছি। নিজেদের রক্ষা করাই এখন লক্ষ্য। কিন্তু তবুও আমরা মনোনীত এবং জয়ীদের জন্য ভিন্ন রকম উদযাপন করতে চাই।’

জার্মান ফিল্ম অ্যাওয়ার্ডস উপস্থাপনা করবেন অভিনেতা এডিন হাসানোভিক। মনোনয়নপ্রাপ্ত এবং জয়ীদের জার্মানির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সর্বমোট ৩.২ মিলিওন ডলার দেয়া হবে পুরস্কার হিসেবে। হলিউড রিপোর্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…