বিনোদন

করোনাকালে মানুষকে উৎসাহ দিবে তাদের কণ্ঠ

করোনাভাইরাসের প্রতীক সহ চারজনের ছবি, উৎসাহ ও সাহসের বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে মানুষকে উৎসাহ দেয়ার জন্য চারজনের ছবি, যেখানে তাদের নাম উল্লেখ করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিরচেনা স্বাভাবিক জীবন ছেড়ে কঠিন এক জীবনের সাথে অভ্যস্থ হয়ে যাচ্ছে বিশ্বের মানুষ। অনেকেই হারাচ্ছেন তাদের প্রিয় মানুষটিকে। চারিদিকে কেমন যেন এক শোকের ছায়া বিরাজ করছে আর এর মাঝেই মানুষের বেঁচে থাকার আকুতি।

সুস্থভাবে বেঁচে থাকতে চরম এই যুদ্ধে ভীত সন্ত্রস্ত মানুষগুলোকে উৎসাহ দিতে বাংলাদেশের স্বনামধন্য রেকর্ড লেবেল ‘গানচিল মিউজিক’ আয়োজন করেছে কণ্ঠশিল্পী মাহাদী, এলিটা করিম, পড়শী ও মাহাতিম শাকিব এর যৌথ গান ‘যখন যুদ্ধে আছি’।

করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক গানটির কথা লিখছেন আসিফ ইকবাল, সুর করেছেন শাহবাজ খান পিলু এবং সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

খুব শিগগির গানটি প্রকাশিত হতে যাচ্ছে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে এবং পাশাপাশি প্রকাশিত হবে বাংলাদেশের অডিও স্ট্রিমিং পোর্টাল ও অ্যাপ্সগুলোতেও।

বিষয়:এলিটা করিম পড়শী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…