বিনোদন

করপোরেট প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা হলেন নিরব

নিরবের ছবি, তিনি একটি অফিসে বসে আছেন, হাতে মোবাইল ও ল্যাপটপ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরব একটি অফিসে বসে আছেন, তিনি একটি ল্যাপটপ ও মোবাইল ব্যবহার করছেন, পেশাদার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক নিরব চাকরিতে যোগ দিয়েছেন। করপোরেট মার্কেটপ্লেস প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকমের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে ১ আগস্ট প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হয়েছেন ‘আব্বাস’ খ্যাত এ নায়ক।

সিনেমায় ব্যস্ত নায়ক নিরব সোমবার রাতে চ্যানেল আই অনলাইনকে বললেন, অভিনয়ের পাশাপাশি শ্রেষ্ঠ ডটকমের হেড অব কমিউনিকেশন এন্ড পিআর হিসেবে কাজ করবো। সিনেমায়তো নিয়মিত কাজ করে যাচ্ছিই, এর পাশাপাশি শ্রেষ্ঠ ডটকমের হয়ে কাজ করবো। তবে আমার মূল ফোকাস থাকবে সিনেমাতেই।

শ্রেষ্ঠ ডটকম মূলত করপোরেট মার্কেটপ্লেস। যেখানে যুক্ত আছে স্কয়ার, বসুন্ধরা গ্রুপ, প্রাণ আরএফএল, আকিজ গ্রুপসহ দেশের পাঁচ শতাধিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এটি গতানুগতিক ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান নয় বলে জানালেন শ্রেষ্ঠ ডটকমের সিইও খান ইমরান রাসেল।

তিনি বলেন, মেধা দিয়ে আমরা মানুষের জন্য কাজ করি। দেশ ও মানুষের জন্য যারা কাজ করেন তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মানুষকে শ্রেষ্ঠ হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। মিডিয়াতে নিরবের ইমেজ অনেক ভালো। পাশাপাশি তার আগামীর কাজগুলোও খুব ভালো। সবকিছু জেনেই আমরা নিরবকে শ্রেষ্ঠ ডটকম পরিবারে যুক্ত করেছি।

বিষয়:অফিস নিরব পিআর মার্কেটপ্লেস সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…