চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারাজ ১১.১১ উৎসবের আমেজে মেতে ছিলেন ২৯ লাখের বেশি ক্রেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৩
অর্থনীতি
A A

দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ আনুষ্ঠানিকভাবে বছরের সবচেয়ে বড় সেল অফার দারাজ ১১.১১ শুরু করেছে। বিক্রেতা এবং ক্রেতার জীবনমান উন্নয়নে অসাধারণ ভূমিকা পালন করে বছরের সেরা এই বিক্রয় উৎসব। মাত্র ২৪ ঘণ্টায় দারাজের মাধ্যমে ২৯ লক্ষাধিক ক্রেতা যুক্ত হতে পেরেছেন ৫৩,০০০ এর বেশি ব্র্যান্ড এবং ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সাথে। এটি ডিজিটাল অর্থনীতির ক্রমাগত অগ্রগতির দিকনির্দেশনা দেয়। 

সর্বোত্তম দাম অফারের মাধ্যমে ক্রেতাদের জন্য একটি উন্নত মানের জীবন নিশ্চিত করা:

বর্তমান বিশ্বে অর্থনৈতিক চ্যালেঞ্জ-এর সাথে সাথে বেড়ে চলেছে জীবনযাত্রার খরচ। এমতাবস্থায়, দারাজ ১১.১১ একটি মূল্যবান সুযোগ যেখানে ক্রেতারা পেয়ে যাচ্ছেন উন্নতমানের ফ্যাশন, বিউটি, হোম ও ডেকোর এবং আরও অনেক আইটেম। সারা বছরের অপেক্ষার পর পছন্দের জিনিসগুলো কেনার সুযোগ পাওয়া যাচ্ছে সবচেয়ে কম দামে, সাথে ৬৩% ক্রেতারা উপভোগ করেছেন ফ্রি ডেলিভারি এর সুবিধা।

ব্র্যান্ড এবং বিক্রেতাদের ব্যবসা বৃদ্ধির অসাধারণ সুযোগ:

গত এক বছরে দারাজ নতুন নতুন প্রযুক্তিতে বিশেষভাবে বিনিয়োগ করেছে। এসব প্রযুক্তি বিক্রেতাদের সাহায্য করে দারাজে তাদের অনলানে পণ্য  বিক্রির গতি বাড়াতে । ১৪,০০০ এর বেশি ছোট ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) দারাজের ১১.১১ ক্যাম্পেইনের মাধ্যমে পণ্য বিক্রি করেছেন প্রথম ২৪ ঘণ্টায়। চমৎকার এই সাফল্যকে সামনে রেখে দারাজ বিক্রেতাদের ক্রমাগত আয় বৃদ্ধিতে অবদান রাখতে পারবে বলে আশাবাদী।

দারাজ গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার বিয়ারকে মিকেলসেন এই মাইলফলক সম্পর্কে বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে আমরা ক্রেতাদের কাছে সম্ভাব্য সর্বোত্তম মূল্য অফার নিশ্চিত করতে চেয়েছি। এটি আমাদের বিক্রেতা ও পার্টনারদের ছাড়া সম্ভব ছিল না। এছাড়াও দারাজে আরও অনেক নতুন বিক্রেতা যোগ দিচ্ছেন। দারাজে ভরসা রাখায় আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবারের ১১.১১-এ ক্রেতাদের অভিভূত সাড়া পেয়ে আমরা অত্যন্ত উৎসাহিত। আশা করি আমরা সারা বছর ক্রেতাদের জন্য সেরা পণ্য, সেরা মূল্য এবং সেরা মান নিশ্চিত করে আমাদের প্রতিশ্রুতিকে বজায় রাখতে সক্ষম হব।

Reneta

দারাজ বাংলাদেশ এর ১১.১১ ক্যাম্পেইনের প্রথম ২৪ ঘণ্টার কিছু উল্লেখযোগ্য তথ্য:

● ফ্যাশনের জনপ্রিয়তা বজায় রেখে প্রথম ২৪ ঘণ্টায় ২,৬০,০০০-এর ও বেশি ফ্যাশন পোশাক বিক্রি হয়েছে। এর মাঝে বাংলাদেশি নারীদের ঐতিহ্যবাহী পোশাকের সংখ্যাই বেশি।

● দারাজ ১১.১১ সেলে ১,৫০,০০০- এরও বেশি মোবাইল ফোন, কম্পিউটার এবং ল্যাপটপ বিক্রয় হয়েছে যা দেশের লক্ষাধিক মানুষের প্রয়োজন পূরণ করেছে।

● দৈনন্দিন জীবনযাত্রার সব পণ্যের একমাত্র গন্তব্যস্থল হওয়ার প্রতিশ্রুতিকে বজায় রেখে দারাজ ১,৭৫,০০০-এর বেশি গ্রোসারি আইটেম বিক্রি করেছে। এর মাঝে চাল ও তেলের মত মৌলিক পণ্য বিক্রি হয়েছে সবচেয়ে বেশি।

দারাজ ১১.১১ ক্যাম্পেইন হাইলাইটস:

ক্রেতাদের কাছে সর্বোত্তম মূল্যে মানসম্পন্ন পণ্যগুলো পৌঁছে দিতে দারাজ এনেছে আকর্ষণীয় ডিলসমূহ। এর মাধ্যমে ক্রেতারা কেনাকাটা করার সময় অনেক বেশি সাশ্রয় করতে পারেবেন।

অবিশ্বাস্য ছাড়: গ্রাহকরা ৫০ কোটি টাকা মূল্যমানের ছাড়সহ অতুলনীয় কেনাকাটার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

অশেষ ডিলসমূহ: ২০ লাখ ডিলের সাথে এ বছরের ১১.১১ আগের চেয়ে বড় যেখানে রয়েছে সুলভ মূল্যে পণ্য কেনার সুযোগ।

ফ্রি ডেলিভারি: অবস্থান নির্বিশেষে, দারাজ এই মেগা উৎসব উদযাপনের জন্য নির্বাচিত পণ্যসমূহে বিনামূল্যে ডেলিভারি অফার করছে।

ক্যাশব্যাক অফার: দারাজ ১৫% পর্যন্ত সঞ্চয় নিশ্চিত করছে অসংখ্য পেমেন্ট পার্টনারদের সাহায্যে যাদের মাঝে আছে বিকাশ, নগদ, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক লিমিটেড, দারাজ-ইবিএল কো-ব্র্যান্ড কার্ড এবং আরও অনেকে।

১১.১১-এ আকর্ষণীয় ডিলগুলো ছাড়াও, ক্রেতারা সারা বছর প্রতিযোগিতামূলক মূল্যে সেরা মানের পণ্য উপভোগ করতে পারেন। দারাজে আছে প্রতিদিনের কম দামের ডিল থেকে শুরু করে আকর্ষণীয় ভাউচার এবং ফ্ল্যাশ সেল যা তার ব্যবহারকারীদের জন্য কেনাকাটাকে সাশ্রয়ী এবং সুবিধাজনক করে তোলে। এই ধরনের উদ্যোগগুলো ক্রেতাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলোতে সঞ্চয় করার সুযোগ করে দেয়ার পাশাপাশি অনলাইন কেনাকাটাকে শোভনীয় অভিজ্ঞতায় রূপান্তরিত করে। এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মানও হয় আরও উন্নত।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, আমরা আমাদের পার্টনারসমূহ, ক্রেতাগণ এবং অবশ্যই আমাদের টিমের কাছে কৃতজ্ঞ তাদের প্রশংসনীয় সমর্থনের জন্য যা ১১.১১-কে বাস্তবায়ন করতে সাহায্য করেছে। মূল্যস্ফীতি বৃদ্ধির এ সময়ে, আমাদের এ বছরের লক্ষ্য ছিল ক্রেতাদের সঞ্চয় সর্বাধিক করতে সাহায্য করা এবং বিক্রেতা ও উদ্যোক্তাদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করা। আমরা চেয়েছি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলা করায় তাদের সাহায্য করতে। আমরা সামনের দিনগুলোতে আমাদের ক্রেতাদের আরও বেশি সঞ্চয় এবং বৈচিত্র্যের মাধ্যমে সেরা কেনাকাটার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই সাথে আরও বেশি বিক্রেতাদের তাদের ব্যবসায়িক বিকাশে সহায়তা করতে প্রস্তুত।

উল্লেখ্য ১১.১১, বছরের সবচেয়ে বড় সেল,  ১১ থেকে নভেম্বর থেকে শুরু হয়েছে চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

২০১৪ সালে প্রতিষ্ঠিত দারাজ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মায়ানমারসহ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম। দারাজ বিশ্ব মানসম্পন্ন মার্কেটপ্লেস প্রযুক্তির মাধ্যমে ৬ লাখের বেশি সেলারের ক্ষমতায়নে ভূমিকা রাখছে। পাশাপাশি, সেলারদের এ অঞ্চলের দ্রুত বর্ধনশীল ৫০ কোটি গ্রাহকের সাথে যুক্ত করতে কাজ করে যাচ্ছে দারাজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ১১.১১ই কমার্সউৎসবদারাজদারাজ ১১.১১ উৎসবমার্কেটপ্লেস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT