চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে হবে বোধোদয়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:২২ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

বাঙালি জাতিকে নিয়ে অতিপরিচিত একটা কথা প্রচলিত আছে, তাহলো ‘আমরা মরার আগে জেগে উঠি না’। এই কথার মানে আমরা সবাই জানি, সহজে আমাদের বোধ জাগ্রত হয় না। তার জন্য বহু কাঠখড় পোড়াতে হয়। মোট কথা সহজ জিনিস আমরা সহজে বুঝতে চাই না।

করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রস্তুতিতে অনেক দেরিতে আমাদের ঘুম ভেঙেছে, এটা অস্বীকার করার আর কোনো সুযোগ বা উপায় নেই। এতে যা ক্ষতি হওয়ার, তা হয়ে গেছে। সেই ক্ষতির মাশুল জাতিকে কীভাবে দিতে হয়, তা শুধু সময়ই বলতে পারে।

দুই সপ্তাহ আগে ৮ মার্চ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর প্রথমবার যখন দেশে করোনা আক্রান্তের খবর নিশ্চিত করে; তার আগে থেকেই এই ভাইরাস নিয়ে সন্দেহ ছিল। যখন দেশের বিভিন্ন জেলায় বিদেশফেরত কিছু ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়, সেই সন্দেহ আরও দৃঢ় হতে থাকে। যদিও সরকার তা বারবার অস্বীকার করে এসেছে।

অনেকেরই বিশ্বাস যেভাবেই হোক, এই মুহূর্তে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আইইডিসিআর নিজেই বলছে, সীমিত আকারে হলেও গণসংক্রমণ হয়েছে। আর তা নিয়ন্ত্রণে ১০ দিনের অঘোষিত ‘লকডাউন’সহ কিছু জরুরি পদক্ষেপও নেয়া হয়েছে। মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে সশস্ত্রবাহিনীর সদস্যরা।

কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম, আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সবধরনের অফিস বন্ধের ঘোষণা দেওয়ার পরপরই মানুষ ভিড় করে, দল বেঁধে ছুটতে শুরু করলেন গ্রামের দিকে। বিশেষ করে গতকাল গণপরিবহণ, রেল, নৌযান এবং উড়োজাহাজে মানুষ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরপরই শুরু হয়ে যায় ছুটাছুটি। কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনে, নিরাপত্তা ব্যবস্থা না রেখে ছোট ছোট বাচ্চা নিয়ে ছুটতে থাকে মানুষ। যেন ঈদ বা অন্য কোনো উৎসবে যোগ দিতে চলেছেন।

অথচ সরকার এই সব মানুষের নিরাপত্তার জন্যই বন্ধ করেছে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত সব কিছু। তাদের কানের কাছে হাজার বার বলা হচ্ছে, করোনা ভাইরাস জনসমাগমের মধ্যে থেকেই বেশি ছড়ায়। ছোঁয়াচে এই রোগ হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই মুখে মাস্ক, পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে না চললে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

Reneta

এটা ঠিক, এই শহরে অনেকেই আছেন- যারা আরেক বেলা কী খাবেন তা নিশ্চিত করে বলতে পারেন না। আবার বড় একটা সংখ্যক মানুষের প্রতিদিন রোজগার না করলে তাদের বাসায় উনুন জ্বলে না। এই বন্ধে তাই ছুটেছেন গ্রামে, সেখানে আত্মীয়-পরিজনের সঙ্গে এক সাথে থাকবেন। মরণ হলেও এক সাথে মরবেন।

আবেগী জাতি হিসেবে আমাদের সুপরিচিতি আছে- এটা যেমন সত্যি, আবার দায়িত্বহীনতার নির্দশনও আমাদের সামনে কম নেই। কিন্তু রোগ যে কাউকে ছাড়ে না, সে কথা এই জাতিকে বোঝাবে কে? কবে হবে বোধোদয়? এখন আর কোনো পথ নেই, বাঁচতে হলে কিছু বিষয় মেনে চলতেই হবে। হোক সে ধনী কিংবা গরীব, করোনা ভাইরাস এসব দেখে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসলকডাউনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT