চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে প্রতিশোধ নেবে ইরান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহ হত্যার ঘটনায় ইসরায়েলকে দায়ী করে ঘটনার দিনই তার প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর সামরিক উপদেষ্টা হোসেইন দেহাগান।

সেদিন হুমকির সুরে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের ওপর বজ্রপাতের মতো আঘাত হানা হবে।’

এ নিয়ে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা বিরাজ করছে; তখন অনেকেই ভাবছেন- এই বুঝি আরেকটি যুদ্ধ শুরু হয়ে গেল সেখানে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ সময়ে এই সম্ভাবনা আরও বেড়েছে।

কিন্তু ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানী বলেছেন, ‘সময়মতো এই অপরাধের জবাব পাবে হত্যাকারীরা।’

যদিও ইসরায়েলি এক কেবিনেট মন্ত্রী বলেছেন, ‘ফখরিজাদাহের গাড়ির উপর বন্দুকধারীর হামলার পেছনে কারা রয়েছে সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।’

অনেকেরই প্রশ্ন- তাহলে ইরানের এই সেরা বিজ্ঞানী, যাকে মার্কিন পদার্থবিজ্ঞানী জে রবার্ট ওপেনহেইমারের সঙ্গে তুলনা করা হতো; তার হত্যার প্রতিশোধ কবে নেবে দেশটি?

Reneta

বিষয়টি নিয়ে শনিবার রুহানী বলেন, তার দেশ যথাযথভাবে প্রতিক্রিয়া জানাবে কিন্তু ফখরিজাদাহ হত্যার পরে তারা হুট করে কোনো সিদ্ধান্ত নেবে না।

‘‘ইরানের শত্রুদের জানা উচিত আমাদের জনগণ ও কর্মকর্তারা অনেক সাহসী। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো জবাব না দিয়ে তারা থাকবে না। সময়মতো এই অপরাধের জবাব তারা পাবে।’’

নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ইরান যতোই গর্জন করুক না কেন; এই মুহূর্তে কোনো যুদ্ধে জড়াবে না তারা। বিশেষ করে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে। তাই প্রতিশোধের হুমকি তাদের আপাত কৌশলের অংশ। বাস্তবতার সাথে মিল নেই।

শুক্রবার তেহরানের দামাবন্দ এলাকায় ফখরিজাদাহর ওপর হামলা চালায় আততায়ীরা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফখরিজাদাহ ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ছিলেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন সংস্থার প্রধান ছিলেন। মূলত এই বিজ্ঞানীই ছিলেন দেশটির পরমাণু গবেষণায় প্রধান ব্যক্তি। পরমাণু চুক্তি ভেঙে ইরানকে এগিয়ে নিচ্ছিলেন তিনি।

আন্তর্জাতিক কূটনীতিকরা তাকে ‘ইরানি বোমার জনক’ হিসেবে অভিহিত করতেন। তবে পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ইরান শান্তিরক্ষার জন্য বলে দাবি করে আসছে।

তার হত্যার ঘটনা যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের সঙ্গে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে বিতণ্ডা আরো বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে মোহসেনের খুনের পর ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ এই ঘটনার বদলা নেওয়া হবে উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইসরায়েলহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT