বিনোদন

‘কবীর সিং’ খ্যাত অভিনেত্রীকে বিয়ে করতে যাচ্ছেন জুবিন নটিয়াল

জুবিন নটিয়াল ও অভিনেত্রী একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুবিন নটিয়াল ও অভিনেত্রী একসঙ্গে ছবি তুলছেন, তারা হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমান প্রজন্মের অন‍্যতম সফল গায়ক জুবিন নটিয়াল। যার প্রেমকে ঘিরে অনেকদিন ধরেই চলছে গুঞ্জন। আর এবার শোনা গেল, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় এই প্লেব্যাক গায়ক।

তবে পাত্রী কে?

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী নিকিতা দত্তের প্রেমে পড়েছেন এই গায়ক। নিকিতা ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন ‘কবীর সিং’, ‘দ্য বিগ বুল’-এর মতো ছবিতে অভিনয় করে। জানা গেছে, ‘কবীর সিং’-এর সেটে প্রথম দেখা হয়েছিল জুবিন-নিকিতার।

ক’দিন আগে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন নিকিতা। যেখানে দেখা মিলেছিল জুবিনেরও। তারা একসঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন। ছবি শেয়ার করে নিকিতা লিখেছিলেন, ‘আমি আমার আত্মার কিছু অংশ পাহাড়ে রেখে এসেছি’। আর সেই ছবিতেই জুবিনের মন্তব্য ছিল, ‘তুমি হৃদয়ও ভুল করে রেখে এসেছ, বুঝতেই পারোনি!’ আর এর থেকেই বোঝা যাচ্ছে জল অনেকদূর গড়িয়েছে।

এর আগে এক রেস্তোরাঁ থেকে তাঁদের ছবিও ভাইরাল হয়েছিল। যদিও প্রেমের কথা স্বীকার করেননি দু’জনের কেউই। শুধু একে-অপরের পোস্টে কমেন্ট করে সম্পর্কের জল্পনা আরও বাড়িয়ে দিয়ে চলছেন।

বিষয়:কবীর সিং গায়ক বলিউড ভারতীয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…