চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবি মুশাররাফ করিম আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৫ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ, শিল্প সাহিত্য
A A

ময়মনসিংহের সাহিত্য অঙ্গণের পুরোধাপুরুষ কবি মুশাররাফ করিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শনিবার রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। রোববার বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ সাহিত্য সংসদের নির্বাহী সদস্য কবি শামীম আশরাফ বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কবি মুশাররাফ করিম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তার পায়ের দুইটি আঙুল অস্ত্রোপচার করে অপসারণ করা হয়েছিল।’

কবির পারিবারিক সূত্র জানায়, রোববার বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ৯ জানুয়ারি ছিল তার ৭৫তম জন্মদিন। সেদিন কবির শুভাকাঙ্ক্ষীরা তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

কবি মুশাররাফ করিম ষাটের দশকের আইয়ূববিরোধী আন্দোলনে স্বক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি ময়মনসিংহ সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও নেত্রকোনার বিরিশিরির উপ-জাতীয় কালচারাল একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Reneta

মুশাররাফ করিমের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ‘কোথায় সেই দীর্ঘ দেবদারু’, ‘ঘাসের দগায় হলুদ ফড়িঙ’, ‘পাথরের পথে’, ‘সে নয় সুন্দরী শিরিন’ ইত্যাদি।

তার উল্লেখযোগ্য উপন্যাস: ‘পূর্ব-পুরুষগণ’, ‘প্রথম বৃষ্টি’ ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবিকবি মুশাররাফ করিমময়মনসিংহসাহিত্য সংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোমাদের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT