চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী ৬ ডিসেম্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর জন্য প্রাসঙ্গিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ সহকারী ও কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ৬ ডিসেম্বর। সাবেক এ ছাত্রনেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তার পরিবার, স্থানীয় আওয়ামী লীগ ও তার নিজের নামে গড়ে ওঠা মাহবুবুল হক শাকিল সংসদ।

৬ ডিসেম্বর বাদ আসর তাদের ময়মনসিংহের বাঘমারার বাসায় মিলাদ ও দোয়া মাহফিল ও ৭ ডিসেম্বর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ স্মরণ সভা আয়োজন করবে। এছাড়া মাহবুবুল হক শাকিল সংসদ ৮ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত বছরের ৬ ডিসেম্বর গুলশানের একটি রেস্তরাঁ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ৪৭ বছরে মৃত্যুবরণ করা এই প্রতিভাবান কবি ও ছাত্রনেতা এক কন্যাসন্তান ও  স্ত্রী রেখে গেছেন।

মাহবুবুল হক শাকিলের জন্ম ১৯৬৮ সালের ২০শে ডিসেম্বর টাঙ্গাইলে। তার পৈতৃক নিবাস ময়মনসিংহে। ময়মনসিংহ জেলা স্কুল ও আনন্দমোহন কলেজে পড়াশোনার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আসেন শাকিল। প্রথমে সাংগঠনিক সম্পাদক ও পরে সিনিয়র সহ-সভাপতি হন তিনি। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল-সিআরআই গঠিত হলে তা পরিচালনার দায়িত্ব পান শাকিল।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পান শাকিল। চার বছর পর তাকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) করা হয়। ২০১৪ সাল থেকে অতিরিক্ত সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

তার বাবা অ্যাডভোকেট জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি। রাজনীতি থেকে সরকারি দায়িত্বে আসা শাকিল লেখালেখিও করতেন। তার প্রকাশিত গ্রন্থ ‘খেরোখাতার পাতা থেকে’,  ‘মন খারাপের গাড়ী’, ‘ফেরা না ফেরার গল্প’ এবং ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’ প্রভৃতি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘৃণা-বিতৃষ্ণা-রাগ যে ক্ষতি করছে সমাজে ও মানব শরীরে

পরবর্তী

আনিসুল হকের প্রতি পরিচ্ছন্নতাকর্মীদের অনন্য সম্মান

পরবর্তী
ঢাকা উত্তর-মেয়র আনিসুল হক

আনিসুল হকের প্রতি পরিচ্ছন্নতাকর্মীদের অনন্য সম্মান

বিচ্ছিন্ন হৃদয় চিহ্নিত করে নারী ও পুরুষের silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের মতো মেনে না নিয়ে সহিংসতা রুখতে ডিভোর্স দিচ্ছে নারী

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT