চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের মতো মেনে না নিয়ে সহিংসতা রুখতে ডিভোর্স দিচ্ছে নারী

আফরিন আপ্পি আফরিন আপ্পি
৫:৩৪ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
নারী, বাংলাদেশ
A A
বিচ্ছিন্ন হৃদয় চিহ্নিত করে নারী ও পুরুষের silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

অপু বিশ্বাসকে শাকিব খান ডিভোর্স লেটার পাঠালেও রাজধানীতে যেসব বিয়ে ডিভোর্সে গড়াচ্ছে সেখানে বিবাহ বিচ্ছেদের বেশিরভাগ সিদ্ধান্ত আসছে নারীর কাছ থেকে। কারণ হিসেবে সমাজ বিজ্ঞানীরা বলছেন, মেয়েরা শেষ পর্যন্ত সংসার টিকিয়ে রাখতে চাইলেও একান্ত বাধ্য হয়ে তারা যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন সেটা সম্ভব হয়েছে নারীর শিক্ষা, আত্মনির্ভরশীলতা, পারিবারিক সহিংসতা আর মেনে না নেওয়ার আত্মপ্রত্যয়ী মনোভাব এবং ডিভোর্সের প্রয়োজনে মেয়েদের পরিবার থেকে সমর্থনের কারণে।

স্ত্রী ডিভোর্স দিয়েছেন এরকম কিছু ঘটনা বিশ্লেষণ করে এর প্রমাণ পাওয়া গেছে।

অনাকাঙ্খিত হলেও বিবাহ বিচ্ছেদে গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ  বর্ষের শিক্ষার্থী জাহান (ছদ্মনাম)। বাবা-মায়ের পছন্দমতো ২০১৫ সালে বিয়ে করেন কম্পিউটার প্রকৌশলী নাসির (ছদ্মনাম) কে। বিয়ের প্রথম মাসটি বেশ ভালো কাটলেও এরপর থেকে শুরু হয় ঝামেলার। এর মধ্যে মেয়েটি মা হলেও সন্তানকে দেখতে যাননি নাসির। শেষ পর্যন্ত তাই পরিবারের সমর্থনে ডিভোর্সের নোটিশ পাঠান জাহান।

এমনকি দীঘদিন প্রেমের পর যে বিয়ে তারও কিছু পরিণতি গড়াচ্ছে বিচ্ছেদে।

এমনই এক দম্পতি ছিলেন মিতু (ছদ্মনাম) ও রাজন (ছদ্মনাম)। সম্পর্কের শুরুটা সেই বিশ্ববিদ্যালয় থেকে।  তিন বছরের সম্পর্কের পর বিয়ে। তবে বিয়ের এক বছর পর থেকেই পালটে যেতে থাকেন রাজন। মিতু আবিষ্কার করেন তার স্বামী অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। বিষয়টি পরিবারকে জানালে পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতেই রাজনকে ডিভোর্স দেন মিতু।

২০১১ সাল থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ডিভোর্সের নোটিশ পাঠানো হয়েছে ২৪ হাজার ৯১২টি। এর মধ্যে পুরুষের পাঠানো নোটিশের সংখ্যা আট হাজার ৯৬ এবং নারীর পাঠানো নোটিশের সংখ্যা ১৬ হাজার ৮১৬ যা পুরুষের তুলনায় সংখ্যায় প্রায় দ্বিগুণ। পরিসংখ্যানে দেখা যায়, ২০১৬ সালে ডিভোর্সের কেইস ফাইল হয়েছে সবচেয়ে বেশি, চার হাজার ৮৪৭টি; এর মধ্যে পুরুষ দিয়েছে এক হাজার ৪২১টি এবং নারী দিয়েছে তিন হাজার ৪২৬টি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর প্রতিবেদনে দেখা যায়, ২০০৬ থেকে ২০১৭ পর্যন্ত শুধু ওই অঞ্চলেই ডিভোর্সের নোটিশ পাঠানো হয়েছে তিন হাজার ২৫৬টি। এর মধ্যে পুরুষের পাঠানো নোটিশের সংখ্যা এক হাজার ৩২৪টি ও নারীর পাঠানো দুই হাজার ৭২টি ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার চ্যানেল আই অনলাইনকে বলেন: বর্তমানে সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনাচারণেও আমূল পরিবর্তন এসেছে। মানুষের সহিষ্ণুতা দিন দিন কমছে। তথ্য প্রযুক্তির এ যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানুষকে যেমন কাছে এনেছে, তেমনি আবার দূরেও ঠেলে দিয়েছে। এসবের অতি আধুনিকায়নের ফলে মানুষ তার পরিজন থেকে ক্রমশই দুরে সরে যাচ্ছে।

“তবে আগের তুলনায় বর্তমানে পারিবারিক পর্যায় থেকে সচেতনতার হার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যার কারণে আগে মেয়েরা সহিংসতার শিকার হলেও পরিবার থেকে বিষয়টি মেনে নিয়ে সংসার করতে বলা হতো। চাপ দেয়া হতো। কিন্তু বর্তমানে পিতা-মাতারা সেই অবস্থান থেকে অনেক সরে এসেছেন।”

প্রয়োজনে ডিভোর্সে মেয়েদের এগিয়ে থাকার এটি একটি কারণ বলে সমাজবিজ্ঞানী সালমা আক্তার মনে করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন: বর্তমানে মেয়েরা অনেক বেশি স্বাধীন, শিক্ষিত, আত্মপ্রত্যয়ী হচ্ছে যার কারণে ডিভোর্স বাড়ছে। অাগে মেয়েরা কষ্ট করে হলেও সংগ্রাম করে স্বামীর সংসারে টিকে থাকতে চাইতো। কিন্তু বর্তমানে মেয়েরা অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী, আত্মপ্রত্যয়ী। তাই নারী নির্যাাতনের শিকার হলে সেটা মেনে নিচ্ছে না।

বর্তমানে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হওয়ায় ডিভোর্সের পরিসংখ্যানে মেয়েদের ডিভোর্স দেয়ার হার বেশি বলেও পরিসংখ্যানবিদরা মনে করছেন।

ট্যাগ: ডিভোর্সতালাকনারীপরকিয়াপুরুষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনিসুল হকের প্রতি পরিচ্ছন্নতাকর্মীদের অনন্য সম্মান

পরবর্তী

টাঙ্গাইলে নার্সিং হোমে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

পরবর্তী
টাঙ্গাইলে নার্সিং হোমে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগের সংবাদ বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে নার্সিং হোমে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

আনিসুল হক

আনিসুল হকের শুরু করা কাজ শেষ করতে চান প্যানেল মেয়ররা

সর্বশেষ

ছবি: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক (প্রতিনিধি)।

জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক

আগস্ট ২৮, ২০২৬

আকস্মিক বন্যায় নেপালের অবকাঠামোয় বড় ক্ষয়ক্ষতি

আগস্ট ২৮, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী প্রতিমন্ত্রী ও হুইপ

আগস্ট ২৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে কেন ফৌজদারি অভিযোগ দায়ের করছে উয়েফা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT