চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনিসুল হকের প্রতি পরিচ্ছন্নতাকর্মীদের অনন্য সম্মান

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
৫:১৮ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
মতামত
A A
ঢাকা উত্তর-মেয়র আনিসুল হক

সমাজের নিম্ন আয়ের মানুষ কখনো মিথ্যে বলে না, একান্ত বিপদে না পড়লে। মিথ্যেভাবে ভালোবাসেও না। কোনো কপটতা নেই তাদের ভালোবাসায়। মানুষকে সম্মান দেয় মন থেকেই। তাদের এই ভালোবাসাটাই খাঁটি।

কথাগুলো মনে এল গত ৩ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কৃতজ্ঞতাবোধ দেখে, তাঁদের ভালোবাসার কথা পত্রিকায় পড়ে। তাঁরা প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি সম্মান দেখাতে নিজেদের নির্দিষ্ট কর্মঘন্টার চেয়ে বাড়তি এক ঘন্টা কাজ করেছেন ওইদিন। এটা একজন আনিসুল হকের প্রতি অনেক বড় সম্মান প্রদর্শন।

ঢাকা শহরের ঘুম ভাঙার আগে এসব মানুষ শহর পরিস্কারের জন্য কাজে নেমে পড়েন। আমরা শহরবাসীরা তাঁদের কতটুকু খবর রাখি? কিন্তু মেয়র নির্বাচিত হবার পর প্রথমেই আনিসুল হক এই মানুষদের খবর নিয়েছেন। জেনেছেন তাঁরা প্রত্যেকে দৈনিক কাজ করে পান মাত্র ১৭৫ টাকা। তিনি তা বাড়িয়ে করেছেন ৪৭৫ টাকা। কোনো উৎসব ভাতা ছিল না। তিনি তাঁর ঐচ্ছিক তহবিল থেকে দুটি উৎসব ভাতার পাশাপাশি বৈশাখী ভাতাও চালু করেন। একজন পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হলে দাফনের জন্য পেতেন ৭ হাজার টাকা। তিনি তা বাড়িয়ে করেছেন ৩০ হাজার টাকা। একজন পরিচ্ছন্নতাকর্মী চাকরিরত অবস্থায় মারা গেলে তাঁর পরিবার পেতেন ৫০ হাজার টাকা। তিনি তা বাড়িয়ে করেছেন ১ লাখ ৫০ হাজার টাকা। কোনো পরিচ্ছন্নতাকর্মীর স্বামী বা স্ত্রী মারা গেলে ৫০ হাজার টাকার পারিবারিক অনুদান স্কিম চালু করেন। পোশাক আর জুতার ব্যবস্থাও করেছিলেন।

সবচেয়ে বড় যে উদ্যোগটি নিয়েছিলেন তা হলো, তাদের বাসস্থানের জন্য গাবতলীতে ২১০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছিলেন।

যে মানুষ পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এতকিছু করেছেন তারাই বলেছেন, এ রকম একজন লোকের জন্য এক ঘন্টা কেন পাঁচ ঘন্টাও বেশি কাজ করা যায়। ভাবা যায় এই সম্মানের বিষয়টা!

আনিসুল হক বাজারে ফল বিক্রি করছেন একজন বিক্রেতার সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএনসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবুল কালাম বলেন, ‘আমরা নোংরা নিয়ে ঘাঁটাঘাঁটি করি। বেশির ভাগ মানুষ আমাদের নিচু শ্রেণীর মনে করে। কিন্তু মেয়র সাহেব আমাদের বুঝিয়েছিলেন এই শহরের জন্য আমরা কতটা গুরুত্বপূর্ণ। তিনি আমাদের কর্মী হিসেবে মানুষ হিসেবে মর্যাদা দিয়েছিলেন।’

একজন মেয়র আনিসুল হকের প্রতি যে সম্মান দেখিয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা তা একটু চোখ বন্ধ করে ভাবলেই উপলব্ধি করা যায়, কতটুকু ভালোবাসা থেকে এরকম সম্মান উঠে আসে বুকের গহীন থেকে সাধারণ মানুষের।

মেয়র আনিসুল হক, আপনি যেখানেই থাকুন, ভাল থাকুন। সাধারণ মানুষ আপনার জন্য দোয়া করেছেন। যাদের ভালোবাসায় নেই কপটতা, নেই কৃত্রিমতা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

ট্যাগ: আনিসুল হকমেয়র আনিসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কবি মাহবুবুল হক শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী ৬ ডিসেম্বর

পরবর্তী

আগের মতো মেনে না নিয়ে সহিংসতা রুখতে ডিভোর্স দিচ্ছে নারী

পরবর্তী
বিচ্ছিন্ন হৃদয় চিহ্নিত করে নারী ও পুরুষের silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের মতো মেনে না নিয়ে সহিংসতা রুখতে ডিভোর্স দিচ্ছে নারী

টাঙ্গাইলে নার্সিং হোমে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগের সংবাদ বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে নার্সিং হোমে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

সর্বশেষ

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT