মুসলিম পরিচয়ে জাপানী নারীর দাফনের এক মাস পর লাশ তুলে তার মৃত্যু হত্যাকাণ্ড কি না তা পরীক্ষা করার জন্য ময়না তদন্ত হচ্ছে। ওই নারীর নাম হিরোয়ি মিয়াতা (৫৫)। তার লাশ উত্তরা ১২ নম্বর সেক্টরের খালপাড় কবরস্থানে মুসলমান পরিচয়ে দাফন করা হয়।
মৃত্যুর ঘটনার এক মাস পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। উত্তরা পুর্ব থানার ইন্সপেক্টর মিজানুর রহমান বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
জাপানী নাগরিক হিরোই মিয়াতাকে মুসলিম পরিচয় দিয়ে দাফন করার এবং মুত্যুর খবর গোপন করার মোটিভ জানতে তাদের রিমান্ডে এন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ও গোয়েন্দারা।






