আন্তর্জাতিক

কপালে থাকলে ঠেকায় কে?

কপালে থাকলে ঠেকায় কে?

স্প্যানিশ ক্রিসমাস লটারিতে কপাল ফিরে গেল এক সেনেগালিজ অভিবাসনপ্রত্যাশীর। সর্বহারা মানুষটা এখন ৪ লাখ ইউরোর (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা) সৌভাগ্যবান মালিক।

৩৫ বছর বয়সী ওই সেনেগালের নাগরিকের শুধু প্রথম নামটাই জানা গেছে। এনগেনে।

এনগেনেসহ হাজার হাজার মানুষ স্পেনের বিখ্যাত এল গর্দো (ভাগ্য) নামের ওই লটারিতে অংশ নিয়েছিলেন। তবে শিকেটা ছিঁড়ল শেষ পর্যন্ত এই অভিবাসীর ভাগ্যেই। পুরস্কার জেতার খবর শুনে উচ্ছ্বসিত এনগেনে স্প্যানিশ উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কারণ নৌকায় ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় স্প্যানিশ নৌরক্ষীরা তাকেসহ নৌকার অন্য যাত্রীদের উদ্ধার করে স্পেনের উপকূলে নিয়ে এসেছিলেন।

তার মতে, স্প্যানিশ নৌরক্ষীরাই তাদের জীবন বাঁচিয়েছিলেন।

বিষয়:অবৈধ অভিবাসী অভিবাসী শরণার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…