বিনোদন

কন্যা সন্তানের মা হলেন সোহা আলী খান

সোহা আলী খান ও তার স্বামী একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহা আলী খান ও তার স্বামী একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে তারা একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো কন্যা সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সোহা আলী খান।  শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মেয়ের জন্মের খবর জানিয়েছেন সোহার স্বামী অভিনেতা কুনাল খেমু।

টুইটারে ৩৪ বছর বয়সি কুনাল লেখেন, ‘আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই শুভ দিনে আমরা একটি কন্যা সন্তানের সৌভাগ্য অর্জন করেছি। সবার আশীর্বাদ ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’

২০১৪ সালে বাগদান সারেন সোহা ও কুনাল। এরপর ২০১৫ সালের ২৫ জানুয়ারি মুম্বাইয়ে বিয়ে করেন তারা। গত এপ্রিলে সোহার মা হওয়ার খবরটি জানিয়ে কুনাল খেমু টুইটারে লিখেছিলেন ‘এ বছরের শেষে সোহা ও আমার জয়েন্ট প্রোডাকশন আসছে- আমাদের প্রথম সন্তান! আমরা খুবই খুশি এবং আপনাদের শুভ কামনার জন্য ধন্যবাদ।’

অভিনয়ের দিক থেকে সোহা আলী খানকে সর্বশেষ দেখা গেছে থার্টি ফাস্ট অক্টোবর সিনেমায়। অন্যদিকে কয়েকদিন পরই মুক্তি পাচ্ছে কুনালের গোলমাল এগেইন। ডেকান ক্রনিকল।

বিষয়:সোহা আলী খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…