চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চাশেই থেমে গেলেন ‘দৃশ্যায়ম’ নির্মাতা, কাঁদছে বলিউড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০২০
বিনোদন
A A

‘দৃশ্যায়ম’ চলচ্চিত্রের পরিচালক নিশিকান্ত কামাত মারা গেছেন। ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫০ বছর।

নিশিকান্ত কামাতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রিতেশ দেশমুখ। টুইটারে নির্মাতার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মিস করবো বন্ধু। শান্তিতে থাকুন নিশিকান্ত কামার।’

রিতেশের টুইটের পরেই বলিউডে নেমে আসে শোকের ছায়া। একে একে বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় তাদের শোক প্রকাশ করেন।

অজয় দেবগণ লিখেছেন, ‘নিশিকান্তের সঙ্গে আমার সম্পর্ক শুধু দৃশ্যায়মের নয়, যে ছবি টাবু ও আমাকে নিয়ে তিনি তৈরি করেছেন। তিনি ছিলেন উজ্জ্বল, হাসিখুশি একজন। অনেক তাড়াতাড়ি চলে গেলেন। শান্তিতে থাকুন নিশিকান্ত।’

সোহা আলী খান লিখেছেন, ‘চমকে গিয়েছি এবং কষ্ট পেয়েছি নিশিকান্ত কামাতের মৃত্যুর খবরে। তার সঙ্গে ১২ বছর আগে কাজ করেছি, তার প্রথম হিন্দি ছবি মুম্বাই মেরি জান-এ। সেই অভিজ্ঞতা আমার স্মরণীয় হয়ে থাকবে। পরিবার ও কাছের মানুষদের জানাই সমবেদনা। নিশ্চয়ই নিশিকান্ত কামাত শান্তিতে আছেন।’

জেনেলিয়া দেশমুখ লিখেছেন, ‘নিশিকান্ত কামাত, আপনি ছিলেন আলাদা একজন মানুষ। শিক্ষক ছিলেন আপনি। আপনার থেকে শেখা অনেক কিছু নিয়ে পথ চলছি এখনও। ভালো মানুষ ছিলেন আপনি। আপনার সঙ্গে কাজ করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। আপনাকে মনে পড়বে নিশি…’

Reneta

রণদীপ হুদা লিখেছেন, ‘ফেয়ারওয়েল নিশি!!! আপনি যেটা সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেটা নিয়েই বেঁচে থাকতে ও চলে যেতে পেরেছেন। আমি নিশ্চিত যে আপনার কোনো আফসোস নেই। ধন্যবাদ সব সিনেমার জন্য, মজার গল্পের জন্য, আন্তরিকতা ও হাসির জন্য।’

শ্রুতি হাসান লিখেছেন, ‘শান্তিতে থাকুন নিশিকান্ত। আপনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। সব গল্প ও হাসির জন্য ধন্যবাদ। পরিবারের জন্য সমবেদনা।

নিশিকান্ত কামাত দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। সম্প্রতি এই সমস্যার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগণজেনেলিয়াদৃশ্যায়মনিশিকান্ত কামাতরণদীপ হুদারিতেশ দেশমুখশ্রুতি হাসানসোহা আলী খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT