বিনোদন

শাহরুখ ‘আউট’, করণ ‘ইন’!

বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচের পারফরম্যান্সের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ছবি যেখানে নারীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচের পারফরম্যান্স করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আরমান জৈনের বিয়েতে বসেছিল বলিউডের তারকাদের মেলা। সেখানেই ঘটে গেল মজার এক ঘটনা। স্টেজে নাচছিলেন শাহরুখ খান ও গৌরি। হঠাৎ করেই শাহরুখকে হটিয়ে দিলেন গৌরি। সেই যায়গা নিয়ে নিলেন করণ জোহর। নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এই অনুষ্ঠানে স্টেজ মাতিয়েছেন কারিনা কাপুর, কারিশমা কাপুর, কিয়ারা আদভানি এবং আরও অনেকে। তবে নজর কেড়ে নিয়েছে ‘শাদি গলি’ ও ‘কাজরা রে’ গানের সঙ্গে শাহরুখ-গৌরি-করণের এই নাচ।

কারিনা-কারিশমা এবং করণ জোহর ‘বোলে চুড়িয়া’ গানের তালে তালে নেচে দর্শক মাতিয়েছেন। উপস্থিত অতিথিরা দারুণ উপভোগ করেছেন তাদের নাচ।

ঋষি কাপুর, রণধীর কাপুরের বোন রিমা জৈনর ছেলে আরমান জৈন। জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেখা, রাভিনা টেন্ডন, অমিতাভ বচ্চন, অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই, অভিষেক বচ্চন, আলিয়া ভাট, কিয়ারা আদভানি, সোহা আলী খান, কুনাল খেমু, অর্জুন কাপুর, তারা সুতারিয়া, অনন্যা পান্ডে সহও আরও অনেকেই। ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:অনন্যা অনিল কাপুর অভিষেক বচ্চন অমিতাভ বচ্চন অর্জুন কাপুর আলিয়া ভাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…